News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি নির্বাচনকে সামনে রেখে ফের বিজেপিকে নিশানা প্রদ্যোতের
Image

এডিসি নির্বাচনকে সামনে রেখে ফের বিজেপিকে নিশানা প্রদ্যোতের

আগরতলা, ১৮ জানুয়ারি:  আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ফের শাসক বিজেপির বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন প্রদ্যোত কিশোর দেববর্মন। রবিবার টাকারজলায় রাংখল বার্ষিক সম্মেলনে ৫০০ আসনবিশিষ্ট একটি কমিউনিটি হলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনজাতিদের ভোট বিজেপি পাবে না।

অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টিটিএএডিসি-এর চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া , তিপ্রা মথার নেতা বিজয় রাঙখল, রাজেশ্বর দেববর্মা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, “এই জমি আমাদের, এই রাজ্য আমাদের, ইতিহাস আমাদের। তিপ্রাসাদের দাবিয়ে রাখার চেষ্টা হলে তার জবাব ভালোবাসার মাধ্যমে, হাসতে হাসতেই দেওয়া হবে।” মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “যতই চেষ্টা করুন, তিপ্রা মথাকে হারানো যাবে না। পয়সা দিয়ে তিপ্রাসাদের কেনা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আপনারা দলকে জেতানোর জন্য লড়াই করেন, আর আমরা লড়াই করি জাতিকে জেতানোর জন্য। যত গালিই দিন, তিপ্রাসা যেখানে আছে, সেখানেই থাকবে।” পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, জনজাতিদের শিক্ষা, ভূমি ও রোমান হরফের অধিকার নিয়ে আলোচনা হওয়া উচিত; হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি তিপ্রাসারা গ্রহণ করে না।

প্রদ্যোত কিশোর দেববর্মণের বক্তব্যে উঠে আসে ২০২৬ সালের লক্ষ্যও। তাঁর কথায়, ২০২৬ সালে তিপ্রাসাদের সম্মান রক্ষা করতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনজাতিদের কথা দিল্লিতে পৌঁছাতে হবে। কেন্দ্রীয় সরকারকে তিপ্রাসাদের দুঃখ বোঝাতে পারলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top