News Flash

  • Home
  • ত্রিপুরা
  • “বিশ্বে জন্ম নেওয়া সকলেই হিন্দু”—কৈলাসহরে সনাতনী হিন্দু সম্মেলনে শশীকান্ত পান্ডে
Image

“বিশ্বে জন্ম নেওয়া সকলেই হিন্দু”—কৈলাসহরে সনাতনী হিন্দু সম্মেলনে শশীকান্ত পান্ডে

কৈলাসহর, ১৮ জানুয়ারি: হিন্দু সমাজের ঐক্য, সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষার আহ্বান জানিয়ে কৈলাসহরে অনুষ্ঠিত হলো সনাতনী হিন্দু সম্মেলন। রবিবার দুপুরে মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন পিএমশ্রী আরকেআই ময়দানে সনাতনী হিন্দু সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রায় ৮ থেকে ৯ হাজার মানুষের সমাগম ঘটে।

সম্মেলনে সভাপতিত্ব করেন অসীম চক্রবর্তী। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক রাজেশ উড়াং, সাধুসন্ত চন্দ্রকান্ত সিনহা, সমাজের বিশিষ্ট ব্যক্তি শশাঙ্ক ঘোষ এবং প্রধান বক্তা শশীকান্ত পান্ডে। ধর্মীয় রীতি মেনে তুলসী গাছে জল অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রধান বক্তা শশীকান্ত পান্ডে তাঁর বক্তব্যে বলেন, “পৃথিবীতে জন্ম নেওয়া সকলেই হিন্দু। সকলের শেকড় সনাতনী সংস্কৃতির সঙ্গে যুক্ত।” তিনি আরও বলেন, বিভেদ ভুলে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষায় এগিয়ে আসতে হবে।

সম্মেলনের সাংস্কৃতিক পর্বে ‘বন্দে মাতরম’, গীতা আবৃত্তি, গায়ত্রী মন্ত্র পাঠ, মণিপুরী নৃত্যসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্মেলনটি সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও সমাজে ধর্মীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে এই ধরনের সম্মেলন ও অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top