News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগরে ছয় চাকার লরির ধাক্কায় বৃদ্ধ পথচারীর মৃত্যু, আটক চালক
Image

পানিসাগরে ছয় চাকার লরির ধাক্কায় বৃদ্ধ পথচারীর মৃত্যু, আটক চালক

আগরতলা, ৮ জানুয়ারি:
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ পথচারী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে পানিসাগর-এ। মৃত ব্যক্তির নাম নয়ন রঞ্জন দেবনাথ (৫০)। তিনি ওই এলাকারই স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নয়ন রঞ্জন দেবনাথ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে আসা একটি ছয় চাকার লরি তাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে তিনি গুরুতরভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক লরিসহ চালককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন-এর আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও আরও…

ByByReshmi Debnath Aug 7, 2026

মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে মামলায় কৈলাসহর আদালতের নির্দেশ, বিচারকের সিদ্ধান্তকে স্বাগত কংগ্রেসের

কৈলাসহর, ৭ আগস্ট: মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় কৈলাসহর প্রথম শ্রেণির আদালতের সাম্প্রতিক নির্দেশকে স্বাগত জানিয়ে…

ByByReshmi Debnath Aug 7, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top