News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঁজা চাষীদের কান্না সোনামুড়ায়, ব্যাপক অভিযানে কয়েক লক্ষ গাঁজা গাছ ধ্বংস
Image

গাঁজা চাষীদের কান্না সোনামুড়ায়, ব্যাপক অভিযানে কয়েক লক্ষ গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ৩ জানুয়ারি: গাঁজা বাগান ধ্বংসের অভিযান অন্যান্য দিনের মতোই আরও জোরদারভাবে চালিয়ে যাচ্ছে সিপাহীজলা জেলা পুলিশ। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় একযোগে শুরু হয় ব্যাপক অভিযান, যার ফলে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন গাঁজা চাষিরা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক, সোনামুড়া থানার ওসি তাপস দাস সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অংশ নেয় টিএসআর-এর একাধিক কোম্পানি এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সব মিলিয়ে প্রায় ৫০০ জন জওয়ান এই অভিযানে অংশ নেন।

পাষানিয়া মোড়া, কলমচৌড়া সহ সোনামুড়া সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদপ্তরের খাস জমিতে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক গাঁজা বাগানে এই অভিযান চালানো হয়। অভিযানে কয়েক লক্ষ গাঁজা গাছ কেটে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে খবর লেখা পর্যন্ত জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান বিকাল পর্যন্ত চলবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরে এমন ব্যাপক হারে গাঁজা গাছ ধ্বংসের অভিযান সিপাহীজলা জেলায় দেখা যায়নি। চলতি বছরে পুলিশের এই কঠোর পদক্ষেপে গাঁজা চাষিরা রীতিমতো হতবাক হয়ে পড়েছেন। অনেক চাষিই তাঁদের সারা বছরের অবৈধ বিনিয়োগ মুহূর্তে নষ্ট হয়ে যেতে দেখে হতাশায় ভেঙে পড়েছেন।

জেলা পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, চলতি বছরে সিপাহীজলা জেলায় কোনও গাঁজা বাগান অক্ষত রাখা হবে না। অবৈধভাবে গড়ে ওঠা সমস্ত গাঁজা বাগান চিহ্নিত করে কেটে ধ্বংস করা হবে। মাদকমুক্ত জেলা গড়ে তুলতেই এই অভিযান আরও ধারাবাহিক ও কঠোরভাবে চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, একই সঙ্গে প্রশাসনের কঠোর অবস্থানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Releated Posts

থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার…

ByByReshmi Debnath Apr 9, 2026

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top