News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিং উৎসব সেরে ফেরার পথে অটো দুর্ঘটনা, খোয়াই নদীতে পড়ে আহত চারজন
Image

ত্রিং উৎসব সেরে ফেরার পথে অটো দুর্ঘটনা, খোয়াই নদীতে পড়ে আহত চারজন

আগরতলা, ২২ ডিসেম্বর: ত্রিং উৎসব সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি অটো। ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায়। জানা যায়, জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি সড়ক থেকে ছিটকে খোয়াই নদীতে পড়ে যায়।

এই দুর্ঘটনায় দু’জন যুবতী ও দু’জন যুবক আহত হন। আহতদের মধ্যে অটো চালক রমেশ দেববর্মার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে দ্রুত উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top