News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জি রামজি বিল বাতিলের দাবিতে আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ
Image

জি রামজি বিল বাতিলের দাবিতে আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ

আগরতলা, ২১ ডিসেম্বর: এমজিএন রেগা-র নাম পরিবর্তন করে পাশ হওয়া ‘জি রামজি বিল’ অবিলম্বে বাতিলের দাবিতে তীব্র আন্দোলনে নামল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে বিক্ষোভ মিছিল সংগঠিত করে কংগ্রেস কর্মী-সমর্থকেরা। মিছিল শেষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির-র কুশপুতুল দাহ করে প্রতিবাদ করা হয়।

বিক্ষোভে নেতৃত্বদানকারী কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে কর্পোরেট গোষ্ঠী, জালিয়াত ও প্রতারক চক্রকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলছে। তাদের দাবি, দেশের মাত্র ১ শতাংশ ধনী গোষ্ঠীর স্বার্থরক্ষার লক্ষ্যেই একের পর এক আকর্ষণীয় প্রকল্প ঘোষণা করা হচ্ছে, যার ফলে দেশের ৯৯ শতাংশ সাধারণ মানুষের আর্থিক ভিত ভেঙে পড়ছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ, বিমান, জল পরিবহণ, রেল পরিষেবা সহ উৎপাদনমুখী প্রায় সমস্ত রাষ্ট্রীয় সংস্থা এবং লাভজনক আর্থিক প্রতিষ্ঠান দ্রুত বেসরকারিকরণের পথে এগিয়ে যাচ্ছে। এর পরিণতিতে সরকারি তথ্যেই কর্মী ছাঁটাই বৃদ্ধি, বেকারত্বের হার বাড়া, মজুরি কমে যাওয়া এবং সামাজিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ার ছবি স্পষ্ট। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও আর্থিক বৈষম্যও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়।

কংগ্রেস নেতৃত্ব আরও অভিযোগ করেন, এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়ে কেন্দ্র সরকার আরও আগ্রাসী নীতি গ্রহণ করছে। স্বল্পকালীন সংসদ অধিবেশনের প্রাক্কালে ‘শ্রম কোড’-এর নামে যে আইনগুলি আনা হয়েছে, তা কার্যত শ্রমজীবী ও কৃষিজীবী মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে। তাদের দাবি, এই আইনগুলির মাধ্যমে শুধু ন্যায্য অধিকারই কেড়ে নেওয়া হয়নি, বরং শ্রমজীবী মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্ষোভকারীরা জানান, সাধারণ মানুষের স্বার্থবিরোধী এই নীতির বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন আরও তীব্র করা হবে।

Releated Posts

সাধারণ মানুষের সমস্যা সমাধান করা এবং তাঁদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম প্রধান দায়িত্ব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: সমস্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধান করার লক্ষ্য নিয়ে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ জুন: গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ২৪ জুন: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখার উপর…

ByByReshmi Debnath Jun 24, 2026

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৪ জুন : আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top