News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ের চন্দননগরে খড়ের স্তূপে আগুন, রাস্তা ছোট থাকায় দমকল পৌঁছাতে বাঁধা 
Image

বিশালগড়ের চন্দননগরে খড়ের স্তূপে আগুন, রাস্তা ছোট থাকায় দমকল পৌঁছাতে বাঁধা 

আগরতলা, ১৪ ডিসেম্বর: বিশালগড় ১ নম্বর চন্দননগর পশ্চিম টিলা এলাকায় খড়ের স্তূপে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন।
তবে অভিযোগ, এলাকার রাস্তার বেহাল অবস্থার কারণে দমকল বিভাগের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। দীর্ঘক্ষণ ধরে রাস্তার মধ্যেই আটকে পড়ে দমকলের গাড়ি। এরই মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং খড়ের স্তূপ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারাই নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর না মিললেও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Releated Posts

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top