News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহর পরিষ্কার রাখতে পুর নিগমের নতুন অটো হপার ও সুপার সাকারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র
Image

শহর পরিষ্কার রাখতে পুর নিগমের নতুন অটো হপার ও সুপার সাকারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

আগরতলা, ১১ ডিসেম্বর: শহরের অলি-গলিতে আবর্জনা পরিষ্কারে বড় উদ্যোগ নিল আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সাতটি তিন চাকার অটো হপার এবং তিন সেট মিনি সুপার সাকার-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন অন্যান্য কর্পোরেটররাও।

মেয়র জানান, আগরতলা পৌর নিগম ২০২২ সাল থেকে ‘স্বচ্ছ আগরতলা, সুস্থ আগরতলা’ উদ্যোগের মাধ্যমে শহরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখার প্রয়াস চালিয়ে আসছে। সেই প্রকল্পেরই অংশ হিসেবে রাজ্য সরকারের সহায়তায় এবার শহরবাসীর পরিষেবার উন্নতিতে কেনা হয়েছে এই নতুন পরিষ্কারকরণ যন্ত্রগুলি। সাতটি অটো হপার কিনতে খরচ হয়েছে ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। তিন সেট মিনি সুপার সাকার কিনতে খরচ হয়েছে ২ কোটি ৮৮ লক্ষ টাকা।

মেয়র আরও জানান, শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও ফাস্ট ফুড স্টলগুলিতে যে আবর্জনা তৈরি হয়, তা আলাদাভাবে সংগ্রহ করে দেবেন্দ্র চন্দ্র নগর প্রসেসিং সেন্টারে পাঠানো হবে। সাতটি অটো হপার সেন্ট্রাল জোনের স্যানিটারি ইন্সপেক্টরের তত্ত্বাবধানে কাজ করবে।
তিনি বলেন, ২০১৮ সাল থেকে রাজ্য সরকারের সার্বিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে শহর পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। দীর্ঘদিনের উন্মুক্ত ড্রেন ও বন্যা নিয়ন্ত্রণের ড্রেনগুলি পর্যায়ক্রমে কভার করা হচ্ছে।

নতুন মিনি সুপার সাকার গুলো সরু গলির ড্রেন পরিষ্কারে বিশেষভাবে কার্যকর হবে, ফলে বর্ষাকালে জল নিষ্কাশন আরও সহজ হবে। এই কাজের জন্য একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে, যা মেকানিক্যাল ডিভিশনের তত্ত্বাবধানে কাজ করবে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top