News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাগিছড়ায় ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার পরিদর্শনে মেয়র, অবকাঠামো উন্নয়নে আশ্বাস
Image

নাগিছড়ায় ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার পরিদর্শনে মেয়র, অবকাঠামো উন্নয়নে আশ্বাস

আগরতলা, ১০ ডিসেম্বর: নাগিছড়ার ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার পরিদর্শনে যান আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। বহিঃরাজ্য থেকে আগত মাছ বোঝাই ট্রাকগুলির আনলোডিং প্রক্রিয়া যাতে যানজট না তৈরি করে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই উদ্দেশ্যে দুই বছর আগে নির্মিত হয়েছিল এই ট্রানশিপমেন্ট ইয়ার।

এদিন পরিদর্শন শেষে মেয়র জানান, বর্তমানে ফিশ ট্রানশিপমেন্ট ইয়ারটি স্বাভাবিকভাবে পরিচালিত হলেও কিছু জরুরি অবকাঠামোগত সমস্যা রয়ে গেছে। বিশেষ করে সিকিউরিটি গার্ডদের জন্য আলাদা রুম, পর্যাপ্ত আলো এবং জলের ব্যবস্থার অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মেয়র দীপক মজুমদার বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করা হয়েছে। আলোচনার ভিত্তিতে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে যাতে পরিষেবার মান আরও উন্নত হয়।

পুরনিগমের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে— সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ শীঘ্রই শুরু করা হবে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top