News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষক রেজিস্ট্রি স্বচ্ছতা ও ডিজিটাল কৃষির নতুন অধ্যায়: কৃষিমন্ত্রী
Image

কৃষক রেজিস্ট্রি স্বচ্ছতা ও ডিজিটাল কৃষির নতুন অধ্যায়: কৃষিমন্ত্রী

আগরতলা, ১০ ডিসেম্বর:  কৃষক রেজিস্ট্রি হচ্ছে ভারতের প্রতিটি কৃষকের একটি অনন্য ও সমন্বিত তথ্যভাণ্ডার। এটি শুধু একটি তথ্য নথি নয়; এটি আধুনিক, দক্ষ ও স্বচ্ছ কৃষি ব্যবস্থার ভিত্তি।
আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর কৃষিমন্ত্রী রতন লাল নাথ এমনটাই বলেন।

বৈঠকে কৃষি সচিব, কৃষি অধিকর্তা , উদ্যানপালন অধিকর্তা বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিএসি চেয়ারম্যান ও সেক্টর অফিসাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

মন্ত্রী জানান, এই কৃষক রেজিস্ট্রি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সরকারি যেকোনো সুবিধা, বিশেষ করে পিএম-কিষান (PM-KISAN) প্রকল্পের সুবিধা পেতে এটি বাধ্যতামূলক।

তিনি বলেন, কৃষক রেজিস্ট্রি মাধ্যমে কৃষকেরা নিশ্চিত হতে পারেন যে তাদের জন্য নির্ধারিত সরকারি আর্থিক সহায়তা কোনো বিলম্ব বা মধ্যস্বত্বভোগীর ঝুঁকি ছাড়াই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এতে প্রকৃত কৃষকই সঠিক সময়ে সঠিক সুবিধা পাবেন । কৃষক রেজিস্ট্রির মাধ্যমে প্রতিটি কৃষকের একটি যাচাইকৃত পরিচয় তৈরি করা যাবে , যা তাদের জমির তথ্য ও আধার-এর সঙ্গে সংযুক্ত থাকে। এর ফলে তথ্যের পুনরাবৃত্তি রোধ হবে এবং সঠিক ভর্তুকি, ফসল বিমা, কৃষি ঋণ ও কৃষি উপকরণ বাস্তবভিত্তিকভাবে প্রদান সহজ হবে ।

কৃষি মন্ত্রী আরও বলেন, এই কৃষক রেজিস্ট্রি ডিজিটাল কৃষি ব্যবস্থার মূলভিত্তি। এর মাধ্যমে সয়েল হেলথ কার্ড, ডিজিটাল ফসল সমীক্ষা, বাজার সংযোগ এবং কৃষি পরামর্শ পরিষেবার সঙ্গে তথ্যসমূহ সহজেই পাওয়া যাবে । ফলে কৃষকেরা প্রয়োজনীয় তথ্য ও পরিষেবায় দ্রুত পাবে এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে ।  একই সঙ্গে প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে । এটি অ্যাগ্রি-টেক খাতে নতুন উদ্ভাবনের সুযোগও সৃষ্টি করবে , যা উৎপাদন ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে ।

মন্ত্রী আরও বলেন, কৃষক রেজিস্ট্রির মাধ্যমে প্রতিটি কৃষকের একটি ‘ইউনিক ফার্মার আইডি’ তৈরি করা হবে যা  জমি ও ফসল সংক্রান্ত সঠিক তথ্য পাওয়া যাবে এবং সরকার যথাযথ পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণে সক্ষম হবে।

তিনি জানান, এর ফলে  কৃষকেরা এক জায়গায় সব তথ্য ও সুবিধা পাবেন, যা তাদের সময় ও খরচ দুটোই বাঁচাবে। কৃষক রেজিস্ট্রির শুধু প্রশাসনিক কাজ সহজ করছে না; এটি কৃষকদের সক্ষম করে তুলবে , নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আয় বাড়াতে সাহায্য করবে  এবং আমাদের কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করবে । আমি রাজ্যের রাজ্যে অন্নদাতা সকল কৃষক দের কে অনুরোধ করছি দ্রুত এই কৃষক রেজিস্ট্রির সম্পূর্ণ করুন। আসুন, আমরা সবাই মিলে ডিজিটাল কৃষিকে গ্রহণ করি এবং কৃষিক্ষেত্রকে আরও উচ্চতায় নিয়ে যাই।

Releated Posts

রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ জুন: গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ২৪ জুন: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখার উপর…

ByByReshmi Debnath Jun 24, 2026

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৪ জুন : আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

রাজ্য সরকারের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জনজীবন

আগরতলা, ২৪ জুন : নাটকীয় অবরোধ প্রত্যাহার করল আত্মসমর্পণকারী বৈরীরা। সাত দফা দাবিতে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি)…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে এনডিডিবি চেয়ারম্যানেরবৈঠক, ত্রিপুরার দুগ্ধ শিল্পের উন্নয়নে গুরুত্ব

আগরতলা, ২৩ জুন : ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ শাহ মঙ্গলবার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক…

ByByTaniya Chakraborty Jun 23, 2026
Scroll to Top