News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিবেকানন্দ ময়দানে প্রমো ফেস্টের প্রস্তুতি চূড়ান্ত, পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা
Image

বিবেকানন্দ ময়দানে প্রমো ফেস্টের প্রস্তুতি চূড়ান্ত, পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

আগরতলা, ৯ ডিসেম্বর:
আগামী ১২ ডিসেম্বর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত প্রমো ফেস্ট। এই অনুষ্ঠানেই অনুষ্ঠিত হবে জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের কনসার্ট। অনুষ্ঠানকে ঘিরে শহরজুড়ে উন্মাদনা তৈরি হয়েছে, আর সেই প্রস্তুতি পর্যালোচনা করতেই আজ বিবেকানন্দ ময়দান পরিদর্শন করেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন ময়দানে উপস্থিত ছিলেন প্রশাসনের প্রতিনিধিরা, ট্যুরিজম দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শন শেষে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, অনুষ্ঠানে আগত ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সেক্টরে একাধিক গেট স্থাপন করা হবে। দর্শকদের সুবিধার্থে বিশেষ প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, অনুষ্ঠানের দিন গোটা এলাকা জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, ট্রাফিক কর্মী, সিভিল ডিফেন্সসহ একাধিক বাহিনী মোতায়েন থাকবে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা এড়ানো যায়।
প্রশাসনের তরফে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, নিরাপত্তা বেষ্টনী এবং দর্শক বসার জায়গা– সবকিছুই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, এদিন উপচে পড়া ভিড় জমবে বিবেকানন্দ ময়দানে।

Releated Posts

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top