News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগর হাসপাতালে আয়ুর্বেদ চিকিৎসার উপর অধিকতর গুরুত্ব দেওয়ার দাবি সাধারণ মানুষের
Image

বক্সনগর হাসপাতালে আয়ুর্বেদ চিকিৎসার উপর অধিকতর গুরুত্ব দেওয়ার দাবি সাধারণ মানুষের

বক্সনগর, ৬ ডিসেম্বর : প্রাচীনতম চিকিৎসা শাস্ত্রগুলোর মধ্যে অন্যতম আয়ুর্বেদ। সভ্যতার আদিম সময় থেকে চিকিৎসা পদ্ধতি হিসেবে পরিচিত এই শাস্ত্র এখনো মানুষকে সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের আয়ুর্বেদ চিকিৎসক ড. ভাস্কর পাল জানান, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের ভিত্তি হচ্ছে শরীর, মন, আত্মা এবং পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা। যখন এই ভারসাম্য নষ্ট হয়, তখন শরীরে রোগ বাসা বাঁধে। আয়ুর্বেদ মূলত এই ভারসাম্য ফিরিয়ে এনে রোগ নিরাময় এবং প্রতিরোধে সহায়তা করে।

ড. পাল আরো জানান, আয়ুর্বেদের এই চিকিৎসা শাস্ত্র প্রায় ৫০০০ বছর পুরনো, এবং ভারত সরকার বর্তমানে আয়ুর্বেদকে বিশ্বব্যাপী একটি সফল চিকিৎসা পদ্ধতি হিসেবে প্রচার করছে। তবে বক্সনগর হাসপাতালে আয়ুর্বেদ চিকিৎসা পরিষেবার সংকট এখনো অনেক রয়েছে।

বক্সনগর হাসপাতালের আয়ুর্বেদ বিভাগে প্রতিদিন প্রায় শতাধিক রোগী হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক ও আয়ুর্বেদ চিকিৎসা গ্রহণ করেন, তবে রোগীদের অভিযোগ, কাঠামোগত সমস্যা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেক রোগী সঠিক সময়ে চিকিৎসা পান না। হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করলেও, কিছু কাঠামোগত সমস্যা এবং সময়মতো আয়ুর্বেদ চিকিৎসক না থাকায় রোগীদের সঠিক সেবা পাওয়া কষ্টকর হয়ে পড়ছে।

বক্সনগরের মধ্য এলাকার বাসিন্দা হিরনা বেগম বলেন, মুখের ঘা নিয়ে আমি অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলাম। অনেক চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। তবে যখন আমি আয়ুর্বেদ চিকিৎসা গ্রহণ করি, তখন এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাই। এখন আমি আরও অন্যান্য রোগের চিকিৎসা আয়ুর্বেদের মাধ্যমে নিচ্ছি।

এছাড়া, কলম চৌড়ার খোকন মিয়া বলেন, আমার পরিবার এবং আমি বক্সনগর হাসপাতাল থেকে গ্যাস, বদহজম, পেটের সমস্যা, সর্দি-কাশির চিকিৎসা নিয়েছি এবং অনেক ভালো ফল পেয়েছি। তবে সমস্যা একটাই, ডাক্তারবাবু সপ্তাহে মাত্র তিন দিন আসেন। আমাদের মতে, যদি আয়ুর্বেদ চিকিৎসার পরিসর বৃদ্ধি করা যায় এবং পঞ্চকর্ম চালু করা যায়, তাহলে আরও অনেক রোগী উপকৃত হতে পারে।

তারা আরও জানান, পঞ্চকর্ম চিকিৎসা, যেমন স্নেহন, সেধন, ভবম, বিবেচন, রক্ত মোক্ষম, এসব প্রক্রিয়া চালু করলে রোগীরা কম খরচে উন্নত চিকিৎসা পাবেন। বিশেষ করে নিউরোলজি, বাত, হাড়ের সমস্যা ও স্নায়ু গঠিত রোগের জন্য আয়ুর্বেদ চিকিৎসা অত্যন্ত কার্যকরী হতে পারে।

অতএব, বক্সনগর এলাকার সাধারণ মানুষ সরকারের কাছে দাবি জানাচ্ছেন, তাদের এই সমস্যাগুলোর প্রতি নজর দেওয়ার জন্য এবং বক্সনগর হাসপাতালের আয়ুর্বেদ বিভাগে পঞ্চকর্ম চালু করার জন্য। তারা আরো বলেন, আয়ুর্বেদ চিকিৎসার পরিসর বাড়ানোর জন্য অতিরিক্ত ডাক্তারবাবু নিয়োগ এবং প্রচার কার্যক্রম বৃদ্ধি করা দরকার।

Releated Posts

ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে বিতর্ক, ইট ও রড সরানোর অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৬ আগস্ট: সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণসামগ্রী সরানো ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পর্যটন দপ্তরের উদ্যোগে…

ByByReshmi Debnath Aug 16, 2026

বছরের পর বছর প্রতিশ্রুতিই সার, নদী পার হয়েই জীবনযাপন সিমনা-রবিচরণ এলাকার মানুষের

আগরতলা, ১৬ আগস্ট: বাম হোক কিংবা রাম—সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, কিন্তু বদলায়নি সিমনা-রবিচরণ এলাকার মানুষের দুর্ভোগ। বছরের পর…

ByByReshmi Debnath Aug 16, 2026

নির্মাণকাজে ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি, ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৬ আগস্ট: সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে কোনও আপস করা যাবে না—এমনই…

ByByReshmi Debnath Aug 16, 2026

গোলধারপুরে বাঁধ ও পানীয় জল সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৬ আগস্ট: চণ্ডীপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা সরেজমিনে…

ByByReshmi Debnath Aug 16, 2026

হারানো-চুরি যাওয়া ১৩ মোবাইল উদ্ধার, স্বাধীনতা দিবসে মালিকদের হাতে তুলে দিল মেলাঘর থানা

মেলাঘর, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে এক অনন্য মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া ও…

ByByReshmi Debnath Aug 16, 2026

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top