News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এনসিসি দিবসে আগরতলায় সাইক্লোথন ও ওয়াকাথনের আয়োজন, উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী
Image

এনসিসি দিবসে আগরতলায় সাইক্লোথন ও ওয়াকাথনের আয়োজন, উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী

আগরতলা, ২৩ নভেম্বর:
এনসিসি অ্যালামনি অ্যাসোসিয়েশন ও ১৩ তম ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে আজ উদযাপিত হলো এনসিসি দিবস ২০২৫। দিনটিকে স্মরণীয় করে তুলতে আয়োজিত হয় সাইক্লোথন এবং ওয়াকাথনসহ একাধিক জনসচেতনতামূলক কর্মসূচি।

ফিটনেস, শৃঙ্খলা এবং নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধি করার লক্ষ্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক এনসিসি ক্যাডেট, প্রাক্তন এনসিসি সদস্য, বিভিন্ন যুব সংগঠন এবং সাধারণ নাগরিক অংশ নেন। আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য, ক্রীড়া এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

ক্রীড়ামন্ত্রী তাঁর বক্তব্যে এনসিসির ভূমিকা, যুব সমাজকে শৃঙ্খলাপরায়ণ ও দেশগঠনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে সংস্থার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। এদিনের এই উদ্যোগ রাজ্যে ফিটনেস সংস্কৃতি ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

টাকারজলায় সংঘর্ষ, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আহত এসপি সহ একাধিক পুলিশ

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত লম্প্রাইকামি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

প্রচারের শেষ লগ্নে মোহনপুরে বড়সড় ভাঙন, ১০৭৩ ভোটার তিপ্রা মথায় যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের প্রচারের একেবারে শেষ মুহূর্তে মোহনপুর মহকুমার অন্তর্গত ইউ.ডি নগর বাজার কাতালে বড়সড় রাজনৈতিক…

ByByReshmi Debnath Apr 10, 2026

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top