News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সরকার জাতি-জনজাতি সহ প্রতিটি জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়নে বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সরকার জাতি-জনজাতি সহ প্রতিটি জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়নে বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ নভেম্নর: বৈচিত্রের মধ্যে ঐক্যই হচ্ছে ভারতবর্ষের অন্যতম পরিচয়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে নানা বৈচিত্র থাকা সত্বেও রয়েছে ঐক্যের দৃঢ় মেলবন্ধন। কৃষ্টি-সংস্কৃতির আদান প্রদানের মধ্য দিয়েই দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে ঐক্যের সত্তা বজায় রয়েছে। আজ অভয়নগরস্থিত পুথিবা দেবতা বাড়ির নবনির্মিত পাকা মন্দির গৃহের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

উল্লেখ্য, এই মন্দিরের পাকা ভবন নির্মাণে সরকারিভাবে ৭৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মণিপুরীদের কৃষ্টি ও সংস্কৃতি অতি প্রাচীন এবং দেশের ঐতিহ্য। রাজ্যে মণিপুরীদের কৃষ্টি ও সংস্কৃতির ইতিহাস রাজন্য আমলের সাথে জড়িত। রাজ্য সরকার জাতি-জনজাতি সহ প্রতিটি জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়নে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে রাজ্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, মণিপুরীদের নৃত্য, নাটক, হস্ততাঁত শিল্প বিদেশেও প্রসিদ্ধ। এটা দেশের জন্য একটি গর্বের বিষয়। রাজ্য সরকার রাজ্যে বসবাসরত মণিপুরীদের আর্থসামাজিক মান উন্নয়নে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের ভাবনাকে প্রাধান্য দিয়ে কাজ করে চলেছেন। রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে রাজ্যে জাতি জনজাতি সহ প্রতিটি জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।

বিশেষ অতিথির ভাষণে মণিপুরের সাংসদ (রাজ্যসভা) লেইসেমবা সানাজাওবা বলেন, কৃষ্টি-সংস্কৃতি আদান প্রদানের মধ্য দিয়ে ত্রিপুরার সাথে মণিপুরের ঐক্য এবং পারিবারিক সম্পর্ক রাজ আমল থেকেই। এছাড়াও বক্তব্য রাখেন মণিপুরের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুচিন্দ্র মেইতেই, পুথিবা ওয়েলফেয়ার ও কালচার‍্যাল সোসাইটির সম্পাদক দীপক কুমার সিনহা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত, পুথিবা ওয়েলফেয়ার ও কালচার‍্যাল সোসাইটির উপদেষ্টা নিরঞ্জন দত্ত প্রমুখ। অনুষ্ঠানে মণিপুরের সাংসদ, বিধায়কগণ এবং পুথিবা ওয়েলফেয়ার ও কালচার‍্যাল সোসাইটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

Releated Posts

টাকারজলায় সংঘর্ষ, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আহত এসপি সহ একাধিক পুলিশ

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত লম্প্রাইকামি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

প্রচারের শেষ লগ্নে মোহনপুরে বড়সড় ভাঙন, ১০৭৩ ভোটার তিপ্রা মথায় যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের প্রচারের একেবারে শেষ মুহূর্তে মোহনপুর মহকুমার অন্তর্গত ইউ.ডি নগর বাজার কাতালে বড়সড় রাজনৈতিক…

ByByReshmi Debnath Apr 10, 2026

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top