News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এমবিবি কলেজ রোডে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালন
Image

এমবিবি কলেজ রোডে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালন

আগরতলা, ১৯ নভেম্বর : যথাযোগ্য মর্যাদায় ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের এমবিবি কলেজ রোডে পালিত হয়েছে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী। সকালে আয়োজিত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর অবদান স্মরণ করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ বনমালীপুরের বিধায়ক গোপালচন্দ্র রায় সহ কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক গোপালচন্দ্র রায় বলেন, ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ছিলেন ভারতের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। একজন সাহসী, দূরদর্শী ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রী হিসেবে তিনি ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছেন।

তিনি আরও বলেন, ১৯১৭ সালের ১৯ নভেম্বর উত্তরপ্রদেশের আলাহাবাদে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারতের নেতৃত্ব দেন তিনি। তাঁর সুদক্ষ কূটনীতি ও রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর তিনি গরিবি হটাও” স্লোগানের মাধ্যমে দারিদ্র্য কমাতে বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক প্রকল্প গ্রহণ করেন। ব্যাংক ও বীমা সংস্থাগুলো জাতীয়করণ করেন। তাতে দেশের খাদ্য উৎপাদনে বিপ্লব আনতে সবুজ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Releated Posts

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top