News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড় আদালতে ‘আগুন’ আতঙ্ক, পরে জানা গেল মশা তাড়ানোর ধোঁয়া, ভুয়া কল নিয়ে ক্ষুব্ধ দমকল বিভাগ
Image

বিশালগড় আদালতে ‘আগুন’ আতঙ্ক, পরে জানা গেল মশা তাড়ানোর ধোঁয়া, ভুয়া কল নিয়ে ক্ষুব্ধ দমকল বিভাগ

বিশালগড়, ১৮ নভেম্বর: সোমবার রাতে বিশালগড় আদালতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তৎপর হয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। তবে আদালতে পৌঁছে তাঁরা ভিন্ন চিত্র দেখতে পান।

সূত্রের খবর, আদালতের নৈশপ্রহরী মশা তাড়ানোর জন্য ধোঁয়া দিচ্ছিলেন। সেই ধোঁয়াকেই আগুনের ধোঁয়া বলে কেউ দমকল বিভাগে ফোন করে আগুন লাগার খবর দেয়। আর সেই ভুল তথ্যের জেরেই ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয় পুলিশ ও দমকল কর্মীদের।

অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অভিযোগ, বিশালগড় এলাকায় প্রায়ই এ ধরনের ভুয়া কল আসে। প্রতিবারই সবরকম প্রস্তুতি নিয়ে ছুটে যেতে হয়, পরে গিয়ে জানা যায় খবরটি ভিত্তিহীন। এই ধরনের বারংবার ভুয়া ফোনকলের কারণে তাঁদের কাজে ব্যাঘাত ঘটছে এবং অনেক সময় বাস্তব জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। ভুয়া ফোনকলের এই ধারাবাহিকতা রোধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে জনমনে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top