News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫ লক্ষ টাকা ছিনতাইকান্ডে মূল অভিযুক্ত গ্রেফতার
Image

৫ লক্ষ টাকা ছিনতাইকান্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

বিশালগড়, ১৫ নভেম্বর: ভাগ্নীর বিয়ের জন্য ধার নেওয়া ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল মাস্টারমাইন্ড অজয় দাস। আজ ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

ঘটনার বিবরণে জানা যায়,বিশালগড় থানাধীন রেল ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েকদিন আগে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছিল। ঘটনার তদন্তে নামেন বিশালগড় থানার পুলিশ অফিসার প্রসেনজিৎ দেবনাথ। গোপন সূত্রে খবর পেয়ে বিশালগড় বাইপাস এলাকা থেকে অজয় দাসকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই ঘটনার সঙ্গে অজয়ের সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতকে আজ আদালতে তোলা হবে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top