News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তির বাজারে বিজেপি যুব মোর্চার উদ্যোগে যুব জমায়েত — আসন্ন এডিসি ও বিধানসভা নির্বাচনে যুব সমাজকে আহ্বান
Image

শান্তির বাজারে বিজেপি যুব মোর্চার উদ্যোগে যুব জমায়েত — আসন্ন এডিসি ও বিধানসভা নির্বাচনে যুব সমাজকে আহ্বান

শান্তির বাজার, ৯ নভেম্বর :
আসন্ন ২০২৬ সালের এডিসি নির্বাচন ও ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে দক্ষিণ ত্রিপুরার ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির যুব মোর্চার উদ্যোগে রবিবার এক যুব জমায়েতের আয়োজন করা হয়। লক্ষীছড়া ভিলেজ মাঠে আয়োজিত এই যুব সম্মেলনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। এছাড়া উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি রামপ্রসাদ শীল, শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, কৃষাণ মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা, দক্ষিণ জেলার এসসি মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস, এমডিসি বিদ্যুৎ দেবর্বমা, এবং শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ব।

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনকে আরও মজবুত করে আসন্ন এডিসি ও বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করার জন্য যুবকদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তারা বিগত বাম আমলের ‘অন্ধকার ও ঘৃণ্য’ দিনগুলোর চিত্র তুলে ধরে বর্তমান সময়ে বামদের ‘অপপ্রচার ও ভ্রান্ত তথ্যের রাজনীতি’ সম্পর্কে সতর্ক থাকার বার্তা দেন।

বক্তাদের বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে— “বাম দল পেছনের দরজায় ক্ষমতায় ফেরার চেষ্টায় লিপ্ত, তাই বিজেপি কর্মীদের একত্রিত হয়ে তাদের অপচেষ্টা ব্যর্থ করতে হবে।”

আজকের যুব জমায়েতে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি লক্ষ করা যায়, যা স্থানীয় রাজনীতিতে উৎসাহের সঞ্চার করেছে।

Releated Posts

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর

চড়িলাম, ১০ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের প্রচার জোরদার করেছে বামফ্রন্ট। শুক্রবার এডিসির ১৪…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি সাধারণ নির্বাচনের প্রচারের শেষ দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে জোরদার প্রচার…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top