News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে বিএসএফের উপর হামলার ঘটনায় জড়িত মিঠুন কবিরের আত্মসমর্পণ
Image

বিশালগড়ে বিএসএফের উপর হামলার ঘটনায় জড়িত মিঠুন কবিরের আত্মসমর্পণ

বিশালগড়, ৯ নভেম্বর : বিশালগড়ে বিএসএফের গাড়ি ভাঙচুর ও জওয়ানদের উপর হামলার ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় দুর্গানগরের কুখ্যাত গরু পাচারকারী নজরুল ইসলামকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। পাশাপাশি টিআর০৭-১৬৩৭ নম্বরের বোলেরো গাড়ি নিয়ে আত্মসমর্পণ করেছেন মিঠুন কবির নামে এক অভিযুক্ত।

জানা গেছে, কয়েকদিন আগে বিশালগড় নিউ মার্কেট এলাকায় বিএসএফের উপর হামলার ঘটনায় এই বোলেরো গাড়িটি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। শনিবার রাতে মিঠুন কবির নিজেই গাড়িসহ থানায় আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের ধারণা, এই হামলায় আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। তাঁদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে এবং খুব শিগগিরই আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

ছামনুতে কংগ্রেসের সভা, সিপিএম ছেড়ে ১২ ভোটারের যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে আজ ছামনু লালছড়া বাজারে একটি…

ByByReshmi Debnath Apr 10, 2026

প্রচারের শেষ দিনে ভাংমুনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে আজ উত্তর ত্রিপুরা জেলার ভাংমুনে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top