News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে প্রথমবার আদালতের নির্দেশে বিনষ্ট ৪১০টি বিকট শব্দযুক্ত সাইলেন্সার
Image

রাজ্যে প্রথমবার আদালতের নির্দেশে বিনষ্ট ৪১০টি বিকট শব্দযুক্ত সাইলেন্সার

আগরতলা, ৯ নভেম্বর:
রাজ্যে এই প্রথমবার আদালতের নির্দেশে বিকট শব্দযুক্ত মোটরবাইকের ৪১০টি সাইলেন্সার প্রকাশ্যে বিনষ্ট করা হয়েছে। রবিবার রাজধানীর এমবিবি কলেজ মাঠ সংলগ্ন এলাকায় জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীরসহ দফতরের অন্যান্য আধিকারিকরা।

ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর জানান, গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় বিকট শব্দ সৃষ্টিকারী বাইকের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করা হয়। সেইসব অভিযানে পুলিশ বিপুল সংখ্যক নন-স্ট্যান্ডার্ড সাইলেন্সার বাজেয়াপ্ত করে। আদালতের নির্দেশ অনুসারে সেগুলি এদিন আনুষ্ঠানিকভাবে বিনষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, “বিকট শব্দ শুধু জনসাধারণের অসুবিধাই সৃষ্টি করে না, এটি শব্দ দূষণের অন্যতম কারণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মানুষের মানসিক শান্তির স্বার্থে এই ধরনের সাইলেন্সার ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এছাড়াও তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে চলবে। যারা বাইকে এই ধরনের বিকট শব্দযুক্ত সাইলেন্সার ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বাজেয়াপ্ত সাইলেন্সারগুলি ট্রাফিক বিভাগের উপস্থিতিতে ভাঙচুর করে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকেও শব্দ দূষণ রোধে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

Releated Posts

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

ছামনুতে কংগ্রেসের সভা, সিপিএম ছেড়ে ১২ ভোটারের যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে আজ ছামনু লালছড়া বাজারে একটি…

ByByReshmi Debnath Apr 10, 2026

প্রচারের শেষ দিনে ভাংমুনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে আজ উত্তর ত্রিপুরা জেলার ভাংমুনে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top