News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্দেমাতরমের সার্ধশতবর্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে বিশেষ অনুষ্ঠান
Image

বন্দেমাতরমের সার্ধশতবর্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে বিশেষ অনুষ্ঠান

আগরতলা, ৭ নভেম্বর: সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে জাতীয় স্তোত্র বন্দেমাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, সহ বহু দলীয় কর্মী ও সমর্থকরা।

অনুষ্ঠানের শুরুতেই ভারত মাতা ও ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর প্রতিচ্ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপস্থিত সকলেই সম্মিলিত কণ্ঠে ‘বন্দেমাতরম’ সঙ্গীত পরিবেশন করেন। পরিবেশ ভরে ওঠে দেশাত্মবোধের আবেগে ও গর্বে।

এই প্রসঙ্গে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম কেবল একটি গান নয়, এটি ভারতীয় জাতির আত্মার প্রতিচ্ছবি। এই সঙ্গীত প্রজন্মের পর প্রজন্মকে একতা, জাগরণ ও জাতীয় চেতনার অনুপ্রেরণা জুগিয়েছে। আজও এর আহ্বান আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক বলেন, এই মহান দিনটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। বন্দেমাতরম কেবল ইতিহাস নয়, এটি আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top