News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যবসায়ীকে মারধর! বিচার দাবিতে গাড়ি ভর্তি করে বিশালগড় থানায় ব্যবসায়ীদের বিক্ষোভ
Image

ব্যবসায়ীকে মারধর! বিচার দাবিতে গাড়ি ভর্তি করে বিশালগড় থানায় ব্যবসায়ীদের বিক্ষোভ

বিশালগড়, ২ নভেম্বর : এক রাষ্ট্রবাদী নেতার হামলায় আহত হলেন চরিলাম এলাকার এক ব্যবসায়ী। ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে রবিবার দুপুরে গাড়ি ভর্তি করে বিশালগড় থানায় হাজির হন পরিমল চৌমহনী এলাকার একদল ব্যবসায়ী।

জানা গেছে, বিশালগড় থানার অন্তর্গত চরিলাম গৌতম কলোনি এলাকার রাষ্ট্রবাদী নেতা রাজেশ দাস বাঁশ দিয়ে আক্রমণ করেন স্থানীয় ব্যবসায়ী স্বপন মজুমদার-এর উপর। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। স্বপন মজুমদারের বাড়ি চরিলাম পরিমল চৌমহনী এলাকায়।

এরপর রবিবার বিকেলে আহত ব্যবসায়ীকে নিয়ে চরিলামের বহু ব্যবসায়ী একত্রিত হয়ে বিশালগড় থানায় যান এবং অভিযুক্ত রাজেশ দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিশালগড় থানার ওসি বিজয় দাস ব্যবসায়ীদের আশ্বস্ত করে জানিয়েছেন, খুব শীঘ্রই অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত নেতা রাজেশ দাসের দাপটে চরিলামের ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে উঠেছেন। তাঁরা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন, যাতে দ্রুত রাজেশ দাসের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top