News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার, জাল আধার কার্ড তৈরির অভিযোগে চাঞ্চল্য
Image

আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার, জাল আধার কার্ড তৈরির অভিযোগে চাঞ্চল্য

ধর্মনগর, ২৯ অক্টোবর : ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে ফের তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সাদা পোশাকের পুলিশ। সূত্রের খবর, প্রায় ছয় মাস আগে তারা অবৈধভাবে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে।

দালালদের সহযোগিতায় প্রথমে বেঙ্গালুরু যায় এবং মাথাপিছু পাঁচ হাজার টাকা করে, অর্থাৎ মোট পনেরো হাজার টাকা দিয়ে সেখানে তিনটি আধার কার্ড তৈরি করে। বেঙ্গালুরুতে কিছুদিন অবস্থানের পর তারা কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন মাস কাটায়। পরবর্তীতে আবার ত্রিপুরায় ফিরে এসে পশ্চিম চন্দ্রপুর এলাকার এক দালাল ইসলাম-এর বাড়িতে আশ্রয় নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ইসলাম নামে ওই দালালকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে, তিনজন বাংলাদেশি নাগরিক—মোঃ নুর আলম, রায়হান মিয়া এবং মহিউদ্দিন—কে আটক করে ধর্মনগর আরক্ষা দপ্তরে নিয়ে আসে পুলিশ। তিনজনেরই বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।

অভিযোগ, দালাল ইসলাম ভারতে প্রবেশ করানোর সময় মাথাপিছু ১২ হাজার টাকা করে নেয়। বর্তমানে গোটা ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সীমান্ত পারাপার চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Releated Posts

আগরতলায় কাটাখাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানী আগরতলা শহরের আস্তাবল ব্রিজ সংলগ্ন কাটাখাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে…

ByByReshmi Debnath Apr 13, 2026

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top