News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে অষ্টমীর রাতে সড়ক দুর্ঘটনায় শিশু অভিরূপের মৃত্যু, প্রাক্তন প্রতিমন্ত্রীর সমবেদনা
Image

ধর্মনগরে অষ্টমীর রাতে সড়ক দুর্ঘটনায় শিশু অভিরূপের মৃত্যু, প্রাক্তন প্রতিমন্ত্রীর সমবেদনা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ অক্টোবর:
ধর্মনগর নেতাজি পাড়ায় মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দশ বছর বয়সী অভিরূপ দেবনাথ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে রবিবার সকালে তাঁর বাড়িতে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

প্রতিমন্ত্রী অভিরূপের পরিবারকে শোক প্রকাশ করে পাশে দাঁড়ান। তাঁর সঙ্গে ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, ত্রিপুরা মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী এবং স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার রাতে অভিরূপ ও তার বাবা পুজো দেখতে বেরিয়েছিলেন। আচমকাই এক বেপরোয়া গাড়ির ধাক্কায় দু’জনেই গুরুতর জখম হন। দ্রুত তাদের অসমের শিলচর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ছোট্ট অভিরূপ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার বাবা আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘাতক গাড়ির চালক সৌভিক দেবকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলের পাশের বিবাহ ভবনের সিসিটিভি ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ দুর্ঘটনার পর গোটা নেতাজি পাড়া শোকের ছায়ায় ছেয়ে গেছে। সকলেরই একটাই প্রশ্ন — বাবার হাতে হাত ধরে পুজোর আনন্দে বের হওয়া শিশু কেন আর ঘরে ফিরতে পারলেন না। মহা অষ্টমীর রাতেই শেষ হয়ে গেল অভিরূপের স্বপ্নের পথচলা।

Releated Posts

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজ ওই ঘটনার…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

এডিসি নির্বাচন সম্পন্ন, ৮১ শতাংশ ভোটগ্রহণ—জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি

আগরতলা, ১২ এপ্রিল: রাজ্যের এডিসি সাধারণ নির্বাচন আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি ও সাংসদ…

ByByReshmi Debnath Apr 12, 2026

টিটিএএডিসি নির্বাচনে সন্ত্রাস, অনিয়ম ও নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা: সিপিআই

আগরতলা, ১২ এপ্রিল: ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ত্রিপুরা রাজ্য পরিষদ আজ অনুষ্ঠিত টিটিএএডিসি নির্বাচনে সংঘটিত ব্যাপক সহিংসতা, ভয়ভীতি…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top