News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত একাধিক, অভিযুক্তদের শাস্তির দাবিতে এ.আই.ডি.এস.ও-র ডেপুটেশন
Image

শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত একাধিক, অভিযুক্তদের শাস্তির দাবিতে এ.আই.ডি.এস.ও-র ডেপুটেশন

আগরতলা, ২৪ অক্টোবর:
দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি ব্লকের অন্তর্গত রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বদলির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে অংশ নেয়। কিন্তু অভিযোগ, এই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ অযথা লাঠিচার্জ চালায়।

আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের অভিযোগ, পুলিশ তাদের ভয়-ভীতি প্রদর্শন, ধাক্কাধাক্কি, স্কুল ইউনিফর্ম ছিঁড়ে ফেলা, এমনকি লাঠি দিয়ে শরীর ও মাথায় আঘাত করেছে। এই ঘটনায় বেশ কিছু ছাত্রছাত্রী আহত হয়, যাদের মধ্যে প্রায় ১২ জন গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ প্রশাসনের এই অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়ন। এদিন সংগঠনের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়।

এআইডিএসও -র নেতৃত্ব দাবি করেছেন, ছাত্রছাত্রীদের উপর নৃশংস আক্রমণে জড়িত পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, আহত ছাত্রছাত্রীদের সম্পূর্ণ চিকিৎসার দায়ভার সরকারকে বহন করতে হবে বলেও দাবি তোলেন তারা।

Releated Posts

১২ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন: ৯.৬ লক্ষের বেশি ভোটার, লড়াইয়ে ১৭৩ প্রার্থী; গণনা ১৭ এপ্রিল

আগরতলা, ১১ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রচার গতকাল বিকেল ৪টায় শেষ হয়েছে। এর…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

ধর্মনগরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উত্তেজনা এলাকায়

ধর্মনগর, ১১ এপ্রিল: নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মধুবন এডিসি ভিলেজ এলাকা।…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু: কাঞ্চনমালায় ফিরল নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

আগরতলা, ১১ এপ্রিল: উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে বাড়িতে…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

রাত পোহালেই এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় চূড়ান্ত প্রস্তুতি, রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top