News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৪ মাসের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার, অভিযুক্ত দাদু আটক
Image

১৪ মাসের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার, অভিযুক্ত দাদু আটক

পানিসাগর, ১২ অক্টোবর : এক মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় পানিসাগরের পদ্মবিল এলাকা। বাড়ির পাশে কাদার নিচ থেকে উদ্ধার হল মাত্র ১৪ মাসের এক শিশুকন্যার মৃতদেহ। প্রাথমিক ধারণা, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে পানিসাগর থানাধীন পদ্মবিল এলাকার ৫ নং ওয়ার্ডে। শিশুকন্যার পরিবারের অভিযোগ, শিশুকন্যাকে ধর্ষণের পর খুন করে মৃতদেহটি মাটির নিচে পুঁতে রাখে তারই দাদু জয়নাল উদ্দিন। এই ঘটনা সামনে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা দ্রুত খবর দেন পুলিশকে।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পানিসাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কাদার নিচ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদু জয়নাল উদ্দিন পলাতক ছিল। তবে পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়েছে। রবিবার সকালে আসাম রাজ্যের নিলামবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Releated Posts

১২ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন: ৯.৬ লক্ষের বেশি ভোটার, লড়াইয়ে ১৭৩ প্রার্থী; গণনা ১৭ এপ্রিল

আগরতলা, ১১ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রচার গতকাল বিকেল ৪টায় শেষ হয়েছে। এর…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

ধর্মনগরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উত্তেজনা এলাকায়

ধর্মনগর, ১১ এপ্রিল: নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মধুবন এডিসি ভিলেজ এলাকা।…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু: কাঞ্চনমালায় ফিরল নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

আগরতলা, ১১ এপ্রিল: উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে বাড়িতে…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

রাত পোহালেই এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় চূড়ান্ত প্রস্তুতি, রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top