News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরবিআইয়ের নতুন নির্দেশিকা : ছোট ব্যবসা ঋণে নমনীয়তা, সোনাকে কাঁচামাল হিসেবে ব্যবহারকারী ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি
Image

আরবিআইয়ের নতুন নির্দেশিকা : ছোট ব্যবসা ঋণে নমনীয়তা, সোনাকে কাঁচামাল হিসেবে ব্যবহারকারী ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ছোট ব্যবসা ঋণ (Small Business Loan) সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। এই নতুন নিয়মে ব্যাঙ্কগুলিকে ঋণের মেয়াদকালে অতিরিক্ত সুদ সমন্বয় করার ক্ষেত্রে আরও বেশি লোন প্রদানের নমনীয়তা দেওয়া হয়েছে।

আরবিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন ব্যাঙ্কগুলিকে সাধারণত সোনা বা রূপো কেনার জন্য ঋণ দেওয়ার অনুমতি ছিল না। তবে নতুন নিয়মে শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্ক (SCB) গুলিকে কেবলমাত্র জুয়েলার্স নয়, বরং সোনাকে কাঁচামাল হিসেবে ব্যবহারকারী যে কোনও ব্যবসায়ীকেও ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফলে শুধু জুয়েলারি ক্ষেত্র নয়, সোনাভিত্তিক অন্যান্য ব্যবসাও ঋণের আওতায় আসবে।

এছাড়া, আগে ব্যাঙ্কগুলো ঋণগ্রহীতার ক্রেডিট রিস্ক স্প্রেড তিন বছরে একবার বদলাতে পারত। কিন্তু নতুন নিয়মে তিন বছরের আগে থেকেই স্প্রেড কমিয়ে ঋণগ্রহীতাকে সুবিধা দেওয়ার সুযোগ থাকবে। একইসঙ্গে ঋণগ্রহীতারা চাইলে রিসেটের সময় ফিক্সড-রেট লোনে পরিবর্তনের সুযোগও পাবেন।

আরবিআই মোট সাতটি নির্দেশিকা জারি করেছে, যার মধ্যে তিনটি বাধ্যতামূলক এবং চারটি আলোচনা সাপেক্ষ। এই বিষয়ে ২০ অক্টোবর পর্যন্ত মতামত জানানো যাবে। ক্রেডিট অ্যাক্সেস বাড়াতে ছোট আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের ভূমিকা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও মূলধন সংক্রান্ত নিয়মে ছাড় দিয়ে ব্যাঙ্কগুলোকে বিদেশি মুদ্রা ও ওভারসিজ রূপি বন্ডকে অ্যাডিশনাল টিয়ার-১ ক্যাপিটাল হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশাধিকার দেবে।

আরেকটি বড় পরিবর্তন হলো, আগে প্রতি ১৫ দিনে ক্রেডিট ইনফরমেশন কোম্পানিগুলিকে (CIC) ডেটা জমা দেওয়ার নিয়ম ছিল। এখন থেকে প্রতি সপ্তাহে তথ্য জমা দিতে হবে। ভুল সংশোধন ও ডেটা আপডেটের প্রক্রিয়া দ্রুত করার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন প্রস্তাবে CIC রিপোর্টিং ফরম্যাটে আলাদা ঘরে সেন্ট্রাল নো ইওর কাস্টমার (CKYC) নম্বর যোগ করার কথাও বলা হয়েছে।

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top