News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গাপূজার মুখে অর্থহীনতা, সরকারের মানবিক উদ্যোগের অভাবের অভিযোগ মানিক সরকারের
Image

দুর্গাপূজার মুখে অর্থহীনতা, সরকারের মানবিক উদ্যোগের অভাবের অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ২৮ সেপ্টেম্বর : আগরতলা, ২৮ সেপ্টেম্বর : প্রতি বছরের মতো এবছরও উৎসবের শুরুতে রক্তদান শিবিরের আয়োজন করল এসএফআই সদর বিভাগীয় কমিটি। টানা ২২ বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রেখে আসছে সংগঠনটি। আজ ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

দুর্গাপূজা শুরু হলেও রাজ্যের দুই-তৃতীয়াংশ মানুষের হাতে পয়সা নেই, অভাব-অনটনে দিন কাটছে সাধারণ মানুষের— সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, বামফ্রন্ট সরকারের সময়ে পুজোর আগে থেকেই গ্রামীণ উন্নয়নের কাজে বিশেষ উদ্যোগ নেওয়া হতো। রেগা, টুয়েপসহ অন্যান্য ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ অন্তত ১৫ থেকে ২০ দিন ধরে চলত। ফলে পুজোর ৬-৭ দিন আগে শ্রমিকদের হাতে টাকা তুলে দেওয়া যেত। কিন্তু বর্তমান বিজেপি সরকার তা করতে ব্যর্থ হয়েছে।

মানিক সরকারের বক্তব্য, উৎসব তো সমাজের দুই-তৃতীয়াংশ মানুষকে বাদ দিয়ে হয় না। অথচ আজ সেই দুই-তৃতীয়াংশের হাতে পয়সা নাই, বিশেষত গ্রামের অবস্থা ভয়াবহ। সরকারের কোন ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না, মানুষের হাতে টাকা নেই। পুজোতে নতুন জামা-কাপড় কেনা বা খাবারের জন্য সরকারের মানবিক উদ্যোগ নেওয়া উচিত ছিল, কিন্তু সরকার কিছুই করছে না।

তিনি আরও বলেন, এরা এখন কার্নিভালের জায়গা দেখা নিয়ে ব্যস্ত। পুজোর কয়েক দিন আগে থেকেই ফিতা কেটে মন্ডপ উদ্বোধন করছে, অথচ সাধারণ মানুষের জীবনে উৎসবের আনন্দ নেই।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, শহরের তুলনায় গ্রামীণ এলাকাগুলির অবস্থা আরও শোচনীয়। সরকারের উদাসীনতা এবং নীতিহীনতার কারণেই আজ মানুষ আর্থিক সঙ্কটে ভুগছে বলে মন্তব্য করেন তিনি।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top