News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ বিজেপি কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন
Image

প্রদেশ বিজেপি কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী। বিজেপি সদর দপ্তরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনদর্শন ও অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন,পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর অখণ্ড মানবতাবাদের দর্শন আজও ভারতীয় রাজনীতির দিকনির্দেশক।

রাজীব ভট্টাচার্য স্মরণ করিয়ে দেন, ১৯১৬ সালের ২৫শে সেপ্টেম্বর উত্তর প্রদেশের মথুরা জেলার নাগলাচন্দ্রবন গ্রামের পবিত্র ব্রজ অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, অখণ্ড মানবতাবাদের প্রবক্তা, ভারতীয় জন সংঘের প্রথম সারির নেতা এবং পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির আদর্শিক অগ্রদূত।
প্রদেশ বিজেপির পক্ষ থেকে জানানো হয়, দীনদয়াল উপাধ্যায়ের দর্শন ও জীবনাচরণ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। দলের নেতৃত্ব একসঙ্গে তাঁর স্বপ্ন ও আদর্শকে বাস্তবায়নের সংকল্প নেন।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top