News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিএম কুসুম প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সাংসদের মতবিনিময়
Image

পিএম কুসুম প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সাংসদের মতবিনিময়

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলির সুফল রাজ্যের সুবিধাভোগীরা সঠিক ভাবে পাচ্ছে কিনা, তা ক্ষতিয়ে দেখতে মঙ্গলবার জিরানীয়ায় দুজন জনজাতি সুবিধাভোগীর বাড়ি পরিদর্শন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন পি.এম-কুসুম প্রকল্পে লাভান্বিত জিরানীয়া বিশ্রামবাড়ি ও পশ্চিম বড়জলায় সুবিধাভোগীদের সাথে কথা বলেন।

এই প্রকল্পে জল সেচের জন্য সৌরশক্তি চালিত দুই (২) ঘোড়া পাম্প স্থাপনের জন্য মোট ব্যয় হয় ৩ লক্ষ টাকা খরচ হয়। যেখানে কৃষকদের দিতে হয় মাত্র ১৫ (পনের) হাজার টাকা এবং অবশিষ্ট সম্পূর্ণ টাকা সরকারী ভর্তুকি মিলেছে। এই প্রকল্পের মাধ্যমে কিভাবে তাঁদের সহায়তা হচ্ছে এবং উৎপাদন ও উপার্জন দুটোই অনেকটাই বেড়েছে, নিজেরাই তা জানালেন সাংসদ বিপ্লব কুমার দেবকে। এই প্রকল্পের ফলে খরার সময়ে পর্যাপ্ত জলের সুযোগের ফলে উন্নত ফসল ও লাভের মুখ দেখছেন তারা।

এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের সাপ্তাহিক কর্মসুচির অঙ্গ হিসেবে ‘সেবা পাক্ষিক’ অভিযানের ফলে ভারতীয় জনতা পার্টি সদর গ্রামীণ জেলার উদ্যোগে চাঁনমারিতে আয়োজিত বস্ত্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যেখানে বড় মাত্রায় মহিলারা উপস্থিত ছিলেন।

এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণার অঙ্গ হিসেবে এই সংস্কারের ফলে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা, যুবক এবং উদ্যোক্তা সহ সমাজের প্রতিটি অংশের মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন তা নিয়ে নরসিংগড় বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন তিনি। তার পাশাপাশি বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের GST সংস্কারের তথ্য সম্বলিত লিফলেট্ বিলি করে গোলাপ দিয়ে এই নিয়ে সচেতন করেন।

Releated Posts

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top