News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় ‘নমো যুব যাত্রা’ ম্যারাথন: নেশামুক্ত ভারত গড়ার অঙ্গীকারে যুব সমাজের অংশগ্রহণ
Image

আগরতলায় ‘নমো যুব যাত্রা’ ম্যারাথন: নেশামুক্ত ভারত গড়ার অঙ্গীকারে যুব সমাজের অংশগ্রহণ

আগারতলা, ২১ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে গত ১৭ই সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘সেবা পাক্ষিক’ কার্যক্রম। এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা দেশব্যাপী ৭৫টি স্থানে আয়োজন করছে ‘নমো যুব যাত্রা’। এরই অঙ্গ হিসাবে রবিবার সকালে রাজধানী আগরতলায় আয়োজিত হলো এক বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, যেখানে যুব সমাজের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

রবিবার সকাল ৭টা নাগাদ রাজধানীর ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে সূচনা হয় এই নমো যুব যাত্রার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে পতাকা নেড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব, যুব মোর্চার কর্মী ও বিপুল সংখ্যক যুবক-যুবতী।

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, যুব সমাজ যদি নেশার কবল থেকে মুক্ত থেকে শক্তি, মেধা ও সৃজনশীলতার পথে এগিয়ে যায়, তবেই সুস্থ সমাজ গড়ে উঠবে। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যও যুবসমাজকে উৎসাহিত করে জানান, নেশা থেকে দূরে থেকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী প্রজন্ম সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে

ভারতীয় জনতা যুব মোর্চার এই উদ্যোগ শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং এক দৃঢ় অঙ্গীকার নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা গড়ার । যুবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমে নতুন উদ্দীপনা দেখা গেছে, যা আগামী দিনে সমাজকে নেশামুক্ত করার আন্দোলনকে আরও ত্বরান্বিত করবে।

সকালবেলার এই ম্যারাথনে শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। রাজপথ জুড়ে এদিন ভেসে ওঠে স্লোগান— “একটাই সংকল্প, নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা।”

‘নমো যুব যাত্রা’ শুধু আগরতলাই নয়, সারা দেশের বিভিন্ন প্রান্তে একই বার্তা ছড়িয়ে দিচ্ছে— যুবসমাজকে সুস্থ, সৃজনশীল ও আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক অদম্য প্রচেষ্টা।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top