News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু ১০ বছরের রাজদীপের
Image

পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু ১০ বছরের রাজদীপের

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ১০ বছরের এক নাবালকের। ঘটনাটি ঘটেছে উদয়পুর টেপানিয়াতে।

জানা যায়, রাজদীপ দেবনাথ নামে ওই নাবালক আজ দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে জলে নেমেছিল। হঠাৎই জলের তলায় তলিয়ে যায় সে। সঙ্গে সঙ্গে শুরু হয় চিৎকার চেঁচামিচি। এলাকাবাসীরা পুকুরে নেমে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ছোট্ট রাজদীপের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা মা সহ পরিজনেরা। মৃতদেহ ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top