News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজ ও শিক্ষার দাবিতে আগরতলায় ডিওয়াইএফআই-এসএফআই’র বিক্ষোভ মিছিল
Image

কাজ ও শিক্ষার দাবিতে আগরতলায় ডিওয়াইএফআই-এসএফআই’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : কাজ এবং শিক্ষার দাবিতে রাস্তায় নামল বাম ছাত্র-যুব সংগঠন। সোমবার ডিওয়াইএফআই এবং এসএফআই’র ডুকলি বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে রাজধানী আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব। রাজধানীর ড্রপগেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে।

নবারুণ দেব বলেন, ১৫ সেপ্টেম্বর সারাদেশে ‘দাবি দিবস’ পালিত হচ্ছে। এবারের স্লোগান— “সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা।” দাবি দিবসের অঙ্গ হিসেবেই এদিন রাজধানীতে মিছিল সংগঠিত করা হয়েছে।

নবারুণ দেবের অভিযোগ, গোটা দেশ এবং রাজ্যে বেকারত্বের হার দ্রুত বেড়ে চলেছে। যারা চাকরির আশায় দিন গুনছেন, তাদের চাকরি হচ্ছে না; আবার যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে। এর ফলে এক অন্ধকারময় পরিস্থিতি তৈরি করছে বর্তমান সরকার। কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বেকাররা। সরকারকে অবিলম্বে কাজ এবং শিক্ষার মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে। না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top