News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি হাই কোর্টে বোমা হামলার হুমকি, চাঞ্চল্য ছড়াল আদালত চত্বরে
Image

দিল্লি হাই কোর্টে বোমা হামলার হুমকি, চাঞ্চল্য ছড়াল আদালত চত্বরে

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর: শুক্রবার দুপুরে দিল্লি হাই কোর্টে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আদালতের কার্যক্রম স্থগিত করা হয় এবং দ্রুত প্রাঙ্গণ খালি করে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে।

সূত্র অনুযায়ী, অ্যাডভোকেট আরজি অরুণ ভরদ্বাজের কাছে একটি ইমেল পাঠানো হয় যেখানে ‘বিজয় শর্মা’ নামক এক ব্যক্তি দাবি করেন যে, আদালত চত্বরে মধ্যাহ্নকালীন ইসলামিক নামাজের পরই জাজ চেম্বারে বিস্ফোরণ ঘটবে।

ইমেলটিতে পাকিস্তানের আইএসআই, কয়েমবাটুরের সেল এবং ১৯৯৮ সালের পটনার বিস্ফোরণের উল্লেখ করে বলা হয়েছে, এসব হামলার পুনরাবৃত্তি ঘটানো হবে। ড. শাহ ফয়সাল নামে একজন শিয়া মুসলিমকে হুমকির কেন্দ্রে রেখে দাবি করা হয়েছে, তিনি পাকিস্তান আইএসআই-র সঙ্গে যুক্ত। এছাড়াও ইমেলটিতে একাধিক রাজনৈতিক পরিবার ও পুলিশ বাহিনীর ভিতর ‘অনুপ্রবেশকারীদের’ নামও উল্লেখ করা হয়েছে।

বিস্ফোরণের পাশাপাশি এসিড হামলার হুমকিও দেওয়া হয়েছে। হুমকিদাতা লেখেন,“আজকের দিল্লি হাই কোর্টে বিস্ফোরণই প্রমাণ করবে যে আগের হুমকিগুলি শুধু গুজব ছিল না। জাজ চেম্বার উড়ে যাবে মধ্যাহ্নের নামাজের পর।”

তল্লাশি চলছে, এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। তবে এখনো পর্যন্ত আদালত ভবনের ভেতরে কোনও বিস্ফোরক মেলেনি বলে জানা গেছে। প্রাথমিকভাবে ইমেলটি ফেক নাকি আসল, তা যাচাই করা হচ্ছে।

আদালতের কার্যক্রম দুপুর ২:৩০ থেকে ফের শুরু হতে পারে, যদি নিরাপত্তা বাহিনী সবুজ সংকেত দেয়। ইতিমধ্যে আদালত ভবন ঘিরে ফেলা হয়েছে, বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড কাজ করছে। ইমেলটির উত্স খুঁজতে কাজ করছে সাইবার সেল।

Releated Posts

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top