News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদ্যোত হতাশা থেকে বিতর্কিত মন্তব্য করেছেন, সামনেই ভিলিজ কমিটির নির্বাচন কিন্তু এখনো পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ নেই : সুদীপ
Image

প্রদ্যোত হতাশা থেকে বিতর্কিত মন্তব্য করেছেন, সামনেই ভিলিজ কমিটির নির্বাচন কিন্তু এখনো পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ নেই : সুদীপ

আগরতলা, ১১ সেপ্টেম্বর : ত্রিপুরার মালিক জনগণ। রাজ্যে আমার, আপনার, প্রদ্যোতবাবু সহ সকল অংশের মানুষের অধিকার রয়েছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোত কিশোর দেবর্বমণের মন্তব্যের এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তাঁর দাবি,আসলে প্রদ্যোত হতাশা থেকে বিতর্কিত মন্তব্য করেছেন। কারণ, সামনেই ভিলিজ কমিটির নির্বাচন কিন্তু এখনো পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ নেই। তিপ্রাসাদের কি জবাব দেবেন তিনি।

প্রসঙ্গগত, কিছুদিন আগে তিপরা মথার কর্মী ডেবিড মুড়াসিং-র উদ্যাোগে দিল্লির যন্তর মন্তরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। ওই সভায় ত্রিপুরার মালিক বলে নিজেকে আখ্যায়িত করেছেন তিনি। ওই বিতর্কিত মন্তব্যের জেরে গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর জবাবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, ত্রিপুরার মালিক জনগণ। রাজ্যে আমার, আপনার, প্রদ্যোতবাবু সহ সকল অংশের মানুষের অধিকার রয়েছে। তাঁর কথায়, এখনো প্রদ্যোতের মানসিকতা রাজন্য শাসনে থাকলে তা ভুল হবে। তা্ঁর মানসিকতা পরিবর্তন করতে হবে।

শ্রীবর্মণের দাবি, আসলে হতাশা থেকে প্রদ্যোত বিতর্কিত মন্তব্য করেছেন। কারণ, ছয় মাসের কথা বলে ১৮ মাস অতিক্রম করলেও এখনো পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি মানছে না কেন্দ্র ও রাজ্য সরকার। সামনেই ভিলিজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তিপ্রাসাদের কাছে কি জবাব দেবেন তিনি। এই চিন্তায় তিনি দিল্লিতে ত্রিপুরার মালিক বলে নিজেকে অখ্যায়িত করেছেন।

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top