News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাঙ্গালিয়া মন্দির সহ একাধিক স্থানে চুরির ঘটনায় গ্রেপ্তার কুখ্যাত চোর
Image

জাঙ্গালিয়া মন্দির সহ একাধিক স্থানে চুরির ঘটনায় গ্রেপ্তার কুখ্যাত চোর

বিশালগড়, ১১ সেপ্টেম্বর : বিশালগড় জাঙ্গালিয়া মন্দির সহ একাধিক স্থানে চুরির ঘটনায় গ্রেপ্তার কুখ্যাত চোর। বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় গত ৭ই সেপ্টেম্বর গভীর রাতে কালী মন্দির, শনি মন্দির সহ এলাকার এক অসহায় মহিলার বাড়িতে হানা দেয় চোরের দল। কালীমন্দিরে হানা দিয়ে কালী মায়ের সমস্ত স্বর্ণালংকার, শনি মন্দিরে হানা দিয়ে সমস্ত আসবাবপত্র পাশাপাশি এলাকার এক অসহায় মহিলার ঘরে হানা দিয়ে নগদ অর্থ সহ প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরের দল। এই ঘটনায় রীতিমত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে।

ঘটনার খবর পেয়ে বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতুসী দাস সহ স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করেন। উক্ত তিন তিনটি চুরির ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় সৌরভ সিংহ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলার নাম্বার ৮৬/২৫ বিএলজি। মামলা হাতে নিয়ে বিশালগড় থানা পুলিশ আধিকারিকরা উক্ত চুরির ঘটনায় জড়িত বিপ্লব দাস নামে জাঙ্গালিয়া এলাকার এক কুখ্যাত চোরকে গ্রেফতার করে।

জানা যায়, গ্রেফতার চোর ইতিমধ্যে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার যোগাড় করতে প্রতিনিয়ত এলাকায় অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে। ৭ই সেপ্টেম্বর রাতে এলাকায় তিন তিনটি চুরির ঘটনা করার পর এলাকায় জনমনে আতঙ্ক তৈরি হয়। তার সাথে আরও অনেক চোর জড়িত রয়েছে পুলিশ চোরকে গ্রেফতার করতে পারলেও চুরির সামগ্রী উদ্ধার করতে পারেনি তবে দ্রুত সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হবে বলে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান ওসি বিজয় দাস।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top