News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রিসা-কে অপমানের অভিযোগে উত্তাল আমবাসা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে জনজাতি সমাজের বিক্ষোভ, পাল্টা সিপিআইএমের প্রতিবাদ
Image

রিসা-কে অপমানের অভিযোগে উত্তাল আমবাসা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে জনজাতি সমাজের বিক্ষোভ, পাল্টা সিপিআইএমের প্রতিবাদ

আগরতলা, ১০ সেপ্টেম্বর : দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে আমবাসার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কিন্তু নাইলাহা বাড়ি এলাকায় আসতেই বিরোধী দলনেতার গাড়ি আটকে কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান তুলেছে অরাজনৈতিক দল জনজাতি সমাজ। তাঁদের অভিযোগ, ত্রিপুরার ঐতিহ্যবাহী পোশাক রিসা-কে অপমান করেছেন জিতেন্দ্র চৌধুরী। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা আমবাসায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এদিকে, সিপিআইএমের তরফ থেকে পাল্টা বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ আমবাসা টাউন হলে প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই অংশ নিতে আমবাসার পথে ছিলেন জিতেন্দ্র চৌধুরী। কিন্তু নাইলাহা বাড়ি এলাকায় প্রবেশ করতেই জনজাতি সমাজের সদস্যরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, বিপুল পুলিশবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বিরোধী দলনেতাকে নিরাপত্তার মধ্যে সভাস্থলে পৌঁছে দেওয়া হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী জনজাতি সমাজের এক সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কিছুদিন আগে বিরোধী দলনেতা রিশার বিষয়ে এমন মন্তব্য করেছেন যা জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতিকে অপমান করেছে। এই অপমান শুধু জনজাতিদের নয়, গোটা ত্রিপুরাবাসীর। জিতেন্দ্র চৌধুরী নিজে একজন জনজাতি হয়েও কিভাবে রিসা মতো গর্বের পোশাক নিয়ে এমন মন্তব্য করতে পারেন, প্রশ্ন তুলেন তিনি। তাঁদের দাবি, জিতেন্দ্র চৌধুরী যেন অবিলম্বে গোটা ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চান।অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে জনজাতি সমাজ।

এই ঘটনার পরপরই আমবাসা টাউন হল থেকে সিপিআইএমের পক্ষ থেকে পাল্টা প্রতিবাদ মিছিল বের করা হয়। সেখানে জিতেন্দ্র চৌধুরী নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি যখন বন, তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলাম,তখনই প্রথম ত্রিপুরায় রিসা চালু করেছি। আজ আমার বিরুদ্ধেই এই মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। আসলে এটা এক রাজনৈতিক ষড়যন্ত্র। বিজেপি সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে এই ধরণের চক্রান্ত করছে। তাঁর অভিযোগ, তাঁদের উদ্দেশ্য স্পষ্ট সিপিআইএমের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং বিভাজনের রাজনীতি করে জনজাতি সম্প্রদায়কে বিভ্রান্ত করা।

আজকের তথাকথিত জনজাতি সমাজের বিক্ষোভের আড়ালে ছিল বিজেপির জনজাতি মোর্চার সদস্যরা। এই ঘটনা ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে নতুন করে উত্তাপ ছড়াতে পারে। বিশেষত, আগামী নির্বাচনের আগে জনজাতি ভোটব্যাঙ্ক নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন বাড়ছে।

Releated Posts

আগরতলায় কাটাখাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানী আগরতলা শহরের আস্তাবল ব্রিজ সংলগ্ন কাটাখাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে…

ByByReshmi Debnath Apr 13, 2026

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top