News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া বাইক ও ই-রিক্সা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পশ্চিম আগরতলা থানার পুলিশ
Image

চুরি যাওয়া বাইক ও ই-রিক্সা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পশ্চিম আগরতলা থানার পুলিশ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: চুরি যাওয়া বাইক ও ই-রিক্সা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পশ্চিম আগরতলা থানার পুলিশ।

থানার ওসি রানা চ্যাটার্জি জানান, কিছুদিন আগে আগরতলার লেক চৌমুহনী বাজার এলাকা থেকে সুমন দেবনাথের একটি বাইক চুরি হয়েছিল। এই ঘটনায় সুমন দেবনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাশাপাশি চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে উদ্ধার হওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রসেনজিৎ নামে এক যুবকের ই-রিক্সাও একইভাবে চুরি হয়েছিল। পুলিশ তৎপরতার সঙ্গে সেই ঘটনাতেও তদন্ত শুরু করে এবং অবশেষে চুরি যাওয়া ই-রিক্সাটি উদ্ধার করতে সক্ষম হয়।

আজ উভয় মালিকের হাতে উদ্ধার হওয়া বাইক ও ই-রিক্সা তুলে দেওয়া হয়। চুরি যাওয়া সম্পত্তি ফিরে পেয়ে খুশি হয়েছেন সুমন দেবনাথ ও প্রসেনজিৎ। তারা পুলিশের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Releated Posts

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট…

ByByReshmi Debnath Apr 28, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top