News Flash

Image

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়ার

আগরতলা, ৮ সেপ্টেম্বর: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। মৃত নাবালকের নাম দেবু দাস। ঘটনাটি ঘটেছে দক্ষিণ বাধারঘাট, রাম ঠাকুর পাড়ায়।

ঘটনার বিবরনে জানা যায়, রামঠাকুর আশ্রমের পুকুরে দক্ষিণ বাধারঘাট, রামঠাকুর পাড়ার বাসিন্দা মিলন দাসের ছেলে দেবু দাস এবং তার ছোট বোন সাঁতার কাটতে নামে। কিছুক্ষন পর দেবুর ছোট বোন পুকুর থেকে উঠে এসে তার দাদাকে আর দেখতে পায় না। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে সে। এদিকে খবর পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকল কর্মীদেরও। পরবর্তী সময়ে দমকল কর্মী এবং প্রতিবেশীরা পুকুরে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর মৃত অবস্থায় দেবু দাসকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু সাঁতার জানা সত্ত্বেও কিভাবে ডুবে গেল সে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

Releated Posts

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top