News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাটি বোঝাই লরির কারণে জনদুর্ভোগ, রাস্তার বেহাল দশায় স্থানীয়দের বিক্ষোভ
Image

মাটি বোঝাই লরির কারণে জনদুর্ভোগ, রাস্তার বেহাল দশায় স্থানীয়দের বিক্ষোভ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সূর্যমনিনগর বিধানসভার অন্তর্গত চৌমুহনী বাজারের হাতিলেটা রেল ব্রীজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে চরম অব্যবস্থাপনা। বেহাল রাস্তাঘাট এবং অতিরিক্ত ভারবাহী মাটি বোঝাই লরির যাতায়াতে স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাই রাস্তা সংস্কারের দাবিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন।

এক স্থানীয় বাসিন্দা বলেন, চৌমুহনী বাজার সংলগ্ন এই রাস্তাটি মূলত বহু গ্রামের সংযোগস্থল হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। তবে বছরের পর বছর ধরে রাস্তার মেরামতির কোনো উদ্যোগ না থাকায় সেটি এখন খানাখন্দে ভরা। বর্ষার সময় পানি জমে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে হাতিলেটা রেল ব্রীজের কাছে রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ ও দুর্বল হওয়ায় ভারী যানবাহনের জন্য বিপজ্জনক।

তিনি আরও জানিয়েছেন, হঠাৎ গত কিছুদিন ধরে এফসিআই একর এর জায়গা থেকে সঞ্জয় দেব এবং প্রসেনজিৎ নামে দুই যুবক অবৈধভাবে মাটি বিক্রি করার কাজ শুরু করে। প্রতিদিন লরি বুঝাই করে মাটি অন্যত্র নিয়ে যাওয়ার ফলে ওই এলাকার রাস্তা চরম বেহাল অবস্থায় পরিণত হয়। স্থানীয় এলাকাবাসীরা একাধিকবার সঞ্জয় দেব এবং প্রসেনজিৎকে মাটি নিতে বারণ করলেও অর্থের লালসার ফলে এলাকাবাসীদের বাধা অতিক্রম করে প্রতিনিয়তই লড়ি বুঝাই করে মাটি নিয়ে যাচ্ছিল। যার ফলে ওই এলাকার রাস্তা দিন দিন আরও বেশি খারাপ হতে থাকে। যার ফলে সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং মাটি বোঝাই লড়ি গুলিকে ওই এলাকায় আটক করে রাখে।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাস্তায় বড় বড় গর্ত হয়ে তাতে কাঁদা জমে রয়েছে যার ফলে কোন গাড়ি এই রাস্তা দিয়ে আসলেই আটকা পড়ে যাচ্ছে এমনকি দুর্ঘটনার কবলেও পড়ছে। তবে বিক্ষুব্ধ এলাকাবাসীরা তাদের এলাকার রাস্তার এই বেহাল অবস্থার জন্য দায়ী করছে সঞ্জয় দেব এবং প্রসেনজিৎ নামে দুই যুবককে। এই ব্যাপারে স্থানীয় এলাকাবাসীরা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় মাটি বোঝাই লরি আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করছে।

Releated Posts

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top