News Flash

  • Home
  • দেশ
  • কেওনঝড়ে ১৭৪টি গরু উদ্ধার, ভদ্রকে পিকআপ ভ্যানে গোমাংস সহ ১৫ জন আটক
Image

কেওনঝড়ে ১৭৪টি গরু উদ্ধার, ভদ্রকে পিকআপ ভ্যানে গোমাংস সহ ১৫ জন আটক

কেওনঝড়/ভদ্রক, ৩ সেপ্টেম্বর: ওড়িশার কেওনঝড় ও ভদ্রক জেলায় অবৈধ গবাদি পশু পরিবহন ও গোমাংস পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

কেওনঝড় জেলার ঘাসিপুরা থানার অন্তর্গত টুকুনা হাট এলাকায় স্পেশাল স্কোয়াড টিম অভিযান চালিয়ে ২টি পিকআপ ভ্যান থেকে মোট ১৭৪টি গরু উদ্ধার করে। অভিযানে আরও একটি ক্রেটা গাড়িও আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই গরুগুলিকে অবৈধভাবে অন্যত্র পাচার করা হচ্ছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, পাচারকারীরা কোথায় এবং কার উদ্দেশ্যে এই গবাদি পশুগুলি নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, ভদ্রক জেলায় জাতীয় সড়ক ১৬-এর এক গুরুত্বপূর্ণ মোড়ে এক পিকআপ ভ্যানে গোমাংস পাচারের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় মানুষজন প্রথমে গাড়িটিকে সন্দেহভাজন মনে করে থামিয়ে দেয় এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।

জানা গেছে, পিকআপ ভ্যানটি বালাসোর জেলা থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছিল, তখনই ভদ্রক রুরাল থানার পুলিশ গাড়িটি আটক করে। বর্তমানে ভদ্রক রুরাল থানায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনে থাকা মূল চক্রের সন্ধানে তদন্ত জারি রয়েছে।

উল্লেখ্য, গরু পাচার ও গোমাংস পরিবহনের বিরুদ্ধে ওড়িশা পুলিশ সম্প্রতি কড়া পদক্ষেপ নিয়েছে। এই ধরনের অভিযানে প্রশাসনের সক্রিয়তা বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও আরও অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top