News Flash

  • Home
  • প্রধান খবর
  • মারাঠা সংরক্ষণ আন্দোলন: দক্ষিণ মুম্বইয়ে ট্রাফিক অচল, সিএসএমটি স্টেশনে ব্যাপক ভিড়
Image

মারাঠা সংরক্ষণ আন্দোলন: দক্ষিণ মুম্বইয়ে ট্রাফিক অচল, সিএসএমটি স্টেশনে ব্যাপক ভিড়

মুম্বই, ১ সেপ্টেম্বর: মারাঠা সংরক্ষণ (কোটা) আন্দোলন ফের উত্তাল রূপ নিল মুম্বইয়ের বুকে। আজ সোমবার সকালে শত শত আন্দোলনকারী ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং দক্ষিণ মুম্বইয়ের বিভিন্ন এলাকায় জমায়েত হন, যার জেরে ট্রাফিক জ্যাম ও যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।

আজাদ ময়দানের পাশে অবস্থিত সিএসএমটি স্টেশনে নাচ ও স্লোগানের মাধ্যমে আন্দোলনে উত্তাল হন বিক্ষোভকারীরা। এর ফলে স্টেশনের প্ল্যাটফর্ম ও প্রবেশপথে ব্যাপক ভিড় জমে যায়। অফিসযাত্রীদের মধ্যে পড়ে যায় বিপদে।

এছাড়াও মহাপালিকা মার্গ, জে জে মার্গ এবং ডি এন রোড-এর মতো গুরুত্বপূর্ণ সড়কেও বিক্ষোভকারীরা অবস্থান নিলে ট্রাফিক সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে কিছু সময়ের জন্য।কিছু আন্দোলনকারী বোম্বে স্টক এক্সচেঞ্জ এর চত্বরে ঢোকার চেষ্টা করেন, তবে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন। পরে আন্দোলনকারীরা -র বাইরে দাঁড়িয়ে “এক মারাঠা, লাখ মারাঠা” ও “আরক্ষণ সংরক্ষণ আমাদের অধিকার স্লোগান দিতে থাকেন।

সকাল থেকেই আন্দোলনকারীরা সিএসএমটি , বৃহন্মুম্বই পুরনিগম ভবনের সামনে ও মেট্রো থিয়েটার-এর আশেপাশে অবস্থান-বিক্ষোভ করেন। কয়েকজন বাস সহ যানবাহন আটকে দেওয়ার চেষ্টা করলেও, পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top