News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোট শাসনে খুন-সন্ত্রাস-ধর্ষণের অভিযোগ, নারী সমিতির পঞ্চদশ বিভাগীয় সম্মেলনে সমালোচনার ঝড়
Image

জোট শাসনে খুন-সন্ত্রাস-ধর্ষণের অভিযোগ, নারী সমিতির পঞ্চদশ বিভাগীয় সম্মেলনে সমালোচনার ঝড়

বিলোনিয়া, ১ সেপ্টেম্বর:
বর্তমান জোট সরকারের আমলে খুন, সন্ত্রাস, অপহরণ ও ধর্ষণের মতো ঘটনা বাড়ছে দিন দিন— আজ সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে হয় নারী সমিতির পঞ্চদশ বিভাগীয় সম্মেলনে একথা বলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদিকা ও প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। তাঁর অভিযোগ, সাত বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কেউ নিরাপদ নয়। হীরার রাজত্বে নারীদের ইজ্জত বারবার লুন্ঠিত হচ্ছে, অথচ নারীদের সুরক্ষার কোনও নিশ্চয়তা নেই।

তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেও একাধিকবার অকপটে স্বীকার করেছেন যে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডেপুটেশন দেওয়ার সময় তিনি নারী সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানালেও বাইরে গিয়ে তিনি বলেন— “ত্রিপুরা আজ সমৃদ্ধ, সুন্দর, স্মার্ট এবং হীরার রাজ্য।” অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও দাবি করেছিলেন যে এ রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। ঝর্ণা দাস বৈদ্যের মতে, বাস্তবে রাজ্যে গণতন্ত্র ও সমান অধিকারের লড়াই ক্রমেই কঠিন হয়ে উঠছে।

সোমবার দুপুর বারোটা নাগাদ সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে শুরু হয় নারী সমিতির পঞ্চদশ বিভাগীয় সম্মেলন। সম্মেলনের শুরুতে নারী সমিতির পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন নেত্রীরা। প্রায় দুই শতাধিক নারী প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
নারী সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পূর্ব অনুমতি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলার অজুহাতে পুলিশ শহরে মিছিলের অনুমতি বাতিল করে দেয়। তবুও সম্মেলনে নারীর অধিকার রক্ষায় আগামী দিনের আন্দোলনের কর্মসূচি গৃহীত হয় এবং নতুন নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত হয়।
এই সম্মেলনে ঝর্ণা দাস বৈদ্যের পাশাপাশি উপস্থিত ছিলেন— নারী সমিতির বিলোনিয়া বিভাগীয় সম্পাদিকা যমুনা পাল, দক্ষিণ জেলা কমিটির সম্পাদিকা শিউলি লোধ, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক, সিপিআইএম জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদারসহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top