News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থান, হিমাচল ও উত্তরাখণ্ডে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ
Image

রাজস্থান, হিমাচল ও উত্তরাখণ্ডে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

নয়াদিল্লি, ৩১ আগস্ট: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজস্থান, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অসম, মেঘালয়, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে আগামী দুই থেকে তিন দিন অনুরূপ আবহাওয়া বজায় থাকবে।

আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

হিমাচল প্রদেশে বর্ষা সক্রিয় রয়েছে এবং আজও রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্বাভাবিকতা ফেরানোর কাজ।

জানা গেছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে রাস্তা মেরামতের কাজ জোরকদমে চলছে।

মনিমহেশ যাত্রায় আটকে পড়া ভক্তদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। জট সড়ক গেট পর্যন্ত যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

চাম্বা জেলার ডেপুটি কমিশনার জেলার প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে সব সরকারি কর্মচারীর ছুটি বাতিল করে ত্রাণ ও উদ্ধার কাজে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন।

লাহৌল-স্পিতি জেলার পাগল নালা-র পথ পুনরায় চালু হওয়ায় ভারী যানবাহন এখন কাজার দিকে যাত্রা করতে পারছে। এই রুট খোলার পর আটাল টানেল থেকে চারটি তেলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে কেইলং-এর উদ্দেশ্যে। রোহতাং পাস হয়ে আলোও সড়ক ছোট যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে।

কুলু-মানালি সড়কে যান চলাচল পুনরুদ্ধারে কাজ চলছে দ্রুত গতিতে। লাহৌল থেকে ট্রাক চলাচলও আজ থেকে শুরু হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top