News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১৭ সেপ্টেম্বর আগরতলায় আঞ্চলিক স্তরের ডাক আদালত বসবে
Image

আগামী ১৭ সেপ্টেম্বর আগরতলায় আঞ্চলিক স্তরের ডাক আদালত বসবে

আগরতলা: ১৪ আগস্ট : আগরতলায় পোস্টমাস্টার জেনারেল উত্তর-পূর্ব ১ এর কার্যালয়ে আগামী ১৭ ই সেপ্টেম্বর আঞ্চলিক স্তরে বিভিন্ন ধরনের ডাক আদালত বসবে। ১৭ ই সেপ্টেম্বর বেলা ১১ টা থেকে শুরু হবে স্টাফ আদালত। বেলা ১২ টা থেকে পেনশন আদালত। দুপুর একটা থেকে জি.ডি.এস আদালত এবং বেলা তিনটা থেকে বসবে ডাক আদালত।

ডাক আদালত ডাক পরিষেবা সম্পর্কিত অভিযোগ গুলি সমাধানের জন্য গ্রহণ করবে। স্টাফ/পেনশন/জিডিএস আদালত শুধুমাত্র বিভাগীয় কর্মীদের ইস্যুগুলি বিচার বিবেচনা করবে।

ডাক আদালত/পেনশন আদালত/ জি.ডি.এস আদালতে লিখিত অভিযোগ পেশ করা যাবে – পোস্টমাস্টার জেনারেল, উত্তর-পূর্ব অঞ্চল, আগরতলা – ৭৯৯০০১ এই ঠিকানায়। লিখিত অভিযোগগুলি সাধারণ ডাক বা স্পিডপোস্টে উল্লেখিত ঠিকানায় পাঠানো যাবে।

লিখিত অভিযোগগুলিতে সম্পূর্ণ ঠিকানা এবং এবং রেজিস্ট্রেশন রসিদ নম্বরসহ সম্পূর্ণ বিবরণ উল্লেখ থাকতে হবে। সঞ্চয় প্রকল্প এবং ডাক জীবন বীমা সম্পর্কিত অভিযোগের ক্ষেত্রে আমানতকারী/ বীমাকারীর অ্যাকাউন্ট নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা দিতে হবে।

লিখিত অভিযোগ গুলি আগামী ১৫ই সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটা বা তার আগে উপরোক্ত ঠিকানায় পৌঁছুতে হবে। এই সময়ের পরে প্রাপ্ত কোন অভিযোগ স্বাভাবিক চ্যানেলের মাধ্যমে সমাধান করা হবে। লিখিত অভিযোগগুলি ই-মেইলের মাধ্যমেও পাঠানো যাবে।

আগরতলায় পোস্টমাস্টার জেনারেল উত্তর পূর্ব -১ অঞ্চল কার্যালয়ের সহকারী পরিচালক এই তথ্য জানিয়েছেন।

Releated Posts

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top