News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা সামগ্রী বোঝাই গাড়ি উল্টে গেল জাতীয় সড়কে, উদ্ধার প্রচুর এসকফ বোতল
Image

নেশা সামগ্রী বোঝাই গাড়ি উল্টে গেল জাতীয় সড়কে, উদ্ধার প্রচুর এসকফ বোতল

আগরতলা, ১৪ আগস্ট: নেশা সামগ্রী বোঝাই গাড়ি উল্টে গেল জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রচুর পরিমান নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন জাতীয় সড়কের রাস্তারমাথা রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে বিশালগড় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল গভীর রাতে থানায় খবর আসে জাতীয় সড়কে একটি গাড়ি উল্টে আছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে পুলিশ দেখতে পান গাড়ির ভেতরে প্রচুর পরিমাণ এসকফের বোতল পড়ে রয়েছে। গাড়িতে কেউ ছিল না বলে জানিয়েছে পুলিশ। গাড়ির ভেতর থেকে নেশা জাতীয় কফসিরাপ এসকফগুলি উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ। মোট ৮২৫ বোতল এসকফ উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনা গ্রস্থ একটি নম্বরবিহীন গাড়িও উদ্ধার হয়েছে ঘটনায়। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে স্থানীয় সূত্রে অভিযোগ, এদিন গভীর রাতে দুই নেশা কারবারির মধ্যে এই ঝামেলা হয়। তাতেই এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে আক্রমণ করে। ঘটনাস্থল থেকে উধাও করা হয়েছে কোটি টাকার ফেন্সিডিল। যদিও পুলিশ এ ব্যাপারে কিছুই জানায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top