News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের সংকটে নাজেহাল দেওভ্যালি এডিসি ভিলেজের বাসিন্দারা
Image

পানীয় জলের সংকটে নাজেহাল দেওভ্যালি এডিসি ভিলেজের বাসিন্দারা

কুমারঘাট, ১২ আগস্ট : পাবিয়াছড়া বিধানসভার দেওভ্যালি এডিসি ভিলেজে পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। এলাকাবাসী জানাচ্ছেন, বিগত বেশ কিছুদিন ধরে গ্রামের প্রধান পানীয় জলের উৎস একটি সরকারি ওয়াটার পাম্প মেশিন বিকল হয়ে পড়েছে। ফলে ঘনবসতিপূর্ণ এই অঞ্চলের মানুষ বাধ্য হয়ে ঝরনার জল ব্যবহার করছেন।

গ্রামের প্রবীণ বাসিন্দা থেকে শুরু করে নারী-শিশু—সবার জন্যই এই পরিস্থিতি চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝরনার জল দূষিত হওয়ার ঝুঁকি থাকলেও, বিকল্পের অভাবে সেটাই এখন একমাত্র ভরসা।

স্থানীয়দের অভিযোগ, সরকার ও সংশ্লিষ্ট দপ্তর চোখ বুজে বসে আছে। বারবার জানানো সত্ত্বেও এখনো মেরামতের উদ্যোগ নেয়নি কেউ। এই অবস্থায় গ্রামীণ জনগণ ক্ষোভে ফুঁসছেন।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিকল পাম্প মেরামত করে স্বাভাবিক জল সরবরাহ চালু করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top