News Flash

Image

এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৪ জুলাই : যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া পুরপরিষদ এলাকার শান্তিনগর গ্রামের বাসিন্দা সুব্রত পাল(২৫) নামের এক যুবক দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ছিলেন বলে জানা যায়। এই যুবক তেলিয়ামুড়া পুরপরিষদের একজন অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত ছিল বলে জানা যায়।

বৃহস্পতিবার, সকালে যথারীতি অন্যান্য দিনের মতো সে অফিসে যায় এবং কাজ শেষে বাড়িতে এসে ঘরে ঢুকে গেলে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরও তার কোন সারা না পেয়ে পরিবারের লোকজন তার ঘরে ছুটে গেলে গিয়ে দেখতে পায় অজ্ঞান অবস্থায় সে ঘরে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে বা কিভাবে এই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

অন্যদিকে এই যুবকের মৃত্যুটি রহস্যজনক হওয়া সত্ত্বেও শেষ সংবাদ লেখা পর্যন্ত ময়নাতদন্ত করতে অনিচ্ছা প্রকাশ করে পরিবারের লোকজনরা। এই যুবকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার।

তবে এলাকা সূত্রে, গুঞ্জন শোনা গিয়েছে যে, মৃত ওই যুবক ড্রাগসের নেশার সঙ্গে জড়িত ছিল। এবং সেই নেশার কারণেই যুবকের মৃত্যু হয়েছে বলে এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে, মৃত্যুটি রহস্যজনক হওয়া সত্ত্বেও কেন পরিবারের লোকজনরা ময়নাতদন্ত করতে অনিচ্ছা প্রকাশ করে তা নিয়ে বিভিন্ন অংশে আলোচনা করা হচ্ছে।

Releated Posts

৭০২ ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে ঝড় তুলে আজ কিল্লা-বাগমা কেন্দ্রে একটি সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন…

ByByReshmi Debnath Apr 9, 2026

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top