News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার কাজের বিভিন্ন দাবিতে গন্ডাছড়ায় সড়ক অবরোধ, আটকে পড়লো অ্যাম্বুলেন্স
Image

রেগার কাজের বিভিন্ন দাবিতে গন্ডাছড়ায় সড়ক অবরোধ, আটকে পড়লো অ্যাম্বুলেন্স

গণ্ডাছড়া, ২৪ জুলাই : রেগার কাজের বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকালে গন্ডাছড়া-রইস্যাবাড়ি সড়কে অবরোধ করলেন পাখি ত্রিপুরা পাড়া এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। আজ গন্ডাছড়া বাজারের সাপ্তাহিক হাটের দিন হওয়ায় এই অবরোধের জেরে রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রেগার কাজ না পাওয়া এবং অন্যান্য কিছু সংশ্লিষ্ট বিষয়ে ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন এই অবরোধের পথ বেছে নেন। তাদের অভিযোগ, বারংবার আবেদন জানানো সত্ত্বেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কাজের সুরাহা এবং তাদের অন্যান্য দাবি পূরণ করা হচ্ছে না।

অবরোধের ফলে আটকা পড়ে একটি অ্যাম্বুলেন্সও, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। রোগীর পরিবারের পক্ষ থেকে দ্রুত অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার আর্জি জানানো হলেও, আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও অবরোধ তুলে নেওয়া হয়।

Releated Posts

শ্রী কৃষ্ণ মিশন স্কুলে শিশু নিগ্রহ ও অভিভাবক হেনস্থার অভিযোগ, শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষার অধিকর্তার হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১১ এপ্রিল: আগরতলার শ্রী কৃষ্ণ মিশন স্কুলের নার্সারি বিভাগে শিশুদের ওপর নিগ্রহ, পেশাগত অসদাচরণ এবং অভিভাবকদের সঙ্গে…

ByByNews Desk Apr 11, 2026

ঊনকোটিতে ২৬টি অতি স্পর্শকাতর বুথ, কড়া নিরাপত্তায় ভোটের প্রস্তুতি সম্পূর্ণ: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলায় জোরকদমে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।…

ByByNews Desk Apr 11, 2026

বিশ্রামগঞ্জে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ, রাজনৈতিক উত্তেজনা তীব্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল সিপাহীজলা জেলায়। অভিযোগ, বিজেপির এক…

ByByNews Desk Apr 11, 2026

টিটিএএডিসি নির্বাচন ঘিরে সিপাহীজলায় ১৬৩ ধারা জারি, একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা…

ByByNews Desk Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top