কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী সাথে সাক্ষাৎ সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৪ জুলাই: কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর’র সাথে সাক্ষাৎ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন লাইট হাউজ প্রজেক্টের কাজটি দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন সাংসদ বিপ্লব।

এদিন সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব বলেন, কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর’র সাথে সাক্ষাৎ করেন তিনি।কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট লাইট হাউজ প্রজেক্টের কাজটি দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

পাশাপাশি, অতিরিক্ত অর্থ বরাদ্দের মাধ্যমে শীঘ্রই লাইট হাউসের নির্মাণ কাজ সম্পন্ন করার বিষয়েও বিষদে আলোচনা হয়েছে। সমগ্র ভারতে ৬টি প্রজেক্টের মধ্যে একটি ত্রিপুরার এই লাইট হাউজ প্রজেক্টl ফলে, তার কাজ সম্পন্ন হলে ১ হাজার পরিবার থাকার সুযোগ পাবে।